খেলা

এশিয়ান গেমসের সোনাজয়ীদের বিধ্বস্ত করল ভারত

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ওমান ও পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়ের পর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে জাপানকে কার্যত উড়িয়ে দিল ভারত৷ টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক ওমানকে ১১-০ গোলে পরাজিত করে ভারত৷ দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ৩-১ গোলে জয় তুলে নেয় তারা৷ এবার তৃতীয় ম্যাচে এশিয়ান গেমসের সোনাজয়ী জাপানকে ৯-০ গোলে বিধ্বস্ত করে মনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন ভারতীয় দল৷

ম্যাচের প্রথম কোয়ার্টারে দু’টি গোল করে ভারত৷ দ্বিতীয় কোয়ার্টারে আরও দু’টি৷ অর্থাৎ প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় মনপ্রীতরা৷ হাফটাইমের পর তৃতীয় কোয়ার্টারে জাপানের ঘাড়ে আরও তিনটি গোল চাপিয়ে দেয় ভারত৷ তারা তৃতীয় কোয়ার্টারের খেলা শেষ করে ৭-০ গোলে এগিয়ে থেকে৷ শেষ কোয়ার্টারে গোলসংখ্যা আরও দু’টি বাড়িয়ে নেয় দিলপ্রীত, মনদীপরা৷ শ্রীজেশ অবশ্য আগাগোড়া নিশ্ছিদ্র ছিলেন৷

ম্যাচের ৪ মিনিটের মাথায় আকাশদীপের ক্রসে স্টিক লাগিয়ে ভারতের হয়ে গোলের খাতা খোলেন ললিত উপাধ্যায়৷ ৮ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করেন গুর্জন্ত৷ হরমনপ্রীতের ফ্লিক জাপানি গোলরক্ষকের প্যাডে লেগে প্রতিহত হলে ফিরতি বল জালে ঠেলে দেন গুর্জন্ত৷

১৭ মিনিটে পেনাল্টি কর্ণার আদায় করেন গুর্জন্ত৷ এক্ষেত্রেও জাপানি ডিফেন্ডারের স্টিকে প্রতিহত হওয়া বল জালে ঠেলেন হরমনপ্রীত৷ ২১ মিনিটের মাথায় ম্যাচের তৃতীয় পেনাল্টি কর্ণার পায় ভারত৷ জোরালো ফ্লিকে গোল করে যান হরমনপ্রীত৷

৩৬ মিনিটে আকাশদীপ সিং গোল করে স্কোরলাইন ৫-০ করেন৷ ৪২ মিনিটে কোঠাজিৎ ভারতের হয়ে ম্যাচের ষষ্ঠ গোল করেন৷ ৪৫ মিনিটে ললিত নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে ৭-০ করেন৷ ৪৯ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করেন মনদীপ৷ ৫৭ মিনিটে ম্যাচের শেষ গোলটিও আসে মনদীপের স্টিক থেকে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension