ভারত

রাজনৈতিক স্বার্থে নেতাজিকে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী: কংগ্রেস

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: নিজেদের স্বার্থে নেতাজি সুভাষ চন্দ্র বোসকে উপযুক্ত সম্মান দেয়নি কংগ্রেস। আজাদ হিন্দ সরকারের ৭৫ বছর পূর্তির অনুষ্ঠানে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশের প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন নেতাজির বংশধর তথা বিজেপির রাজ্য নেতা চন্দ্র বোস। জহরলাল নেহরু দেশ জুড়ে নিজের পরিবারের একনায়কতন্ত্র কায়েম করার জন্যে সুভাষ বোসকে অসম্মান করেছিলেন বলেও অভিযোগ করেছেন চন্দ্রবাবু।

এই ধরনের গুচ্ছ গুচ্ছ অভিযোগে বিদ্ধ হওয়ার পরে মুখ খুলেছে কংগ্রেস। দলের পক্ষ থেকে এই বিষয়ে জবাব দিয়েছেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা অশ্বিনী কুমার। তাঁর দাবি, “আমাদের দল কখনই নেতাজির অবদানকে অবজ্ঞা করেনি।”

স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বিতর্ক হয়েছে নেতাজিকে নিয়ে। ২০১৪ সালে কেন্দ্রে বিজেপি পরিচালিত সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রকাশ্যে এসেছে নেতাজি সংক্রান্ত নানাবিধ ফাইল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকেও একগুচ্ছ ফাইল প্রকাশিত হয়েছে। যেগুলি থেকে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়েই চাপের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে।

তবে রবিবারের আজাদ হিন্দ সরকারের বর্ষপূর্তি এবং প্রধানমন্ত্রীর আক্রমণ বিষয়টিকে অন্য মাত্রা দিয়েছে। এই বিষয়ে কংগ্রেস নেতা অশ্বিনি কুমার বলেছেন, “কংগ্রেস সবসময় সুভাষ চন্দ্র বোসকে উচ্চতর সম্মান জানিয়ে এসেছে।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “দেশের স্বাধীনতা সংগ্রামের অংশ নিয়েছিল জাতীয় কংগ্রেস। যার অন্যতম অংশীদার ছিলেন সুভাষ বোস। সেই সময় থেকেই নেতাজিকে বিশেষ গুরুত্ব দেয় কংগ্রেস।”

প্রধানমন্ত্রী নেতাজিকে নিয়ে কংগ্রেসকে যে আক্রমণ করেছেন তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন প্রবীণ কংগ্রেস নেতা অশ্বিনী কুমার। তাঁর মতে, “সামনে ভোট আসছে বলেই প্রধানমন্ত্রী এই সব কথা বলছেন। এগুলির অনেকটাই ভুল এবং সম্পূর্ণ মিথ্যে। আমি প্রধানমন্ত্রীর অভিযোগ স্বীকার করতে পারছি না।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension