
মার্কিন নির্বাচনে রাশিয়া নয়, কলকাঠি নেড়েছে ইহুদিরা
রূপসী বাংলা ডেস্ক:রাশিয়ার পররাষ্ট্র দফতরের মুখপাত্র মারিয়া জাখারভ বলেছেন, তার দেশ নয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বচনে জেতাতে কলকাঠি নেড়েছে ইহুদিরা। তিনি আরও স্পষ্ট করে বলেন, ইহুদি ধর্মাবলম্বীদের সমর্থনের কারণেই যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প।
রেডিও ফ্রি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’।
রোববার সন্ধ্যায় এক টেলিভিশন টক শোতে জাখারভ বলেন, ২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে প্রাম্পকে জেতাতে প্রচুর টাকা ঢেলেছিল ইহুদিরা। তার ভাষায়,‘আপনারা যদি জানতে চান আমেরিকার নির্বাচনে আসলে কি হয়েছিল এবং প্রশ্ন করেন এ নিয়ে কার সঙ্গে কথা বলতে হবে, তাহলে আমি আপনাদের বলবো, আপনারা ইহুদিদের সঙ্গে কথা বলুন।’
পররাষ্ট্র দফতরের মুখপাত্র জাখারভ আরও বলেন, আমরা রিপাবলিকানদের যতটা অর্থ সহায়তা দিয়েছি তার চেয়েও বেশি দিয়েছে ডেমোক্র্যাটদের।
তিনি দর্শকদের উদ্শ্যে করে বলেন, আপনারা যদি মার্কিন নির্বাচন নিয়ে আরও বিস্তারিত জানতে চান, তবে আপনাদের ব্রিংটোন বিচের বাসিন্দাদের সঙ্গে কথা বলতে হবে। নিউ ইয়র্কের নিকটবর্তী এই এলাকায় রুশ বংশোদ্ভূত ইহুদি সম্প্রদায় বসবাস করে থাকে।
শুক্রবার মার্কিন বিচার বিভাগের বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের জন্য ১৩ রুশ নাগরিক ও তিনটি প্রতিষ্ঠানকে দায়ী করেন। তিনি দীর্ঘদিন ধরে এ বিষয়ে কথিত তদন্ত শেষ করে এক প্রতিবেদনে এ দাবি করেন।
সূত্র: দ্য ইসরায়েল টাইমস



