বাংলাদেশ

সিলেটে শুরু হচ্ছে মেয়র কাপ

সিলেট প্রতিনিধি:সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হচ্ছে মেয়র কাপ টি-২০ ক্রিকেট লীগ। নগরের ২৭টি ওয়ার্ড দল নিয়ে তাই আবারো মাঠে গড়াচ্ছে মেয়র কাপ। সিলেট সিটি কর্পোরেশন সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছে।

আজ ১৯ ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামি মার্চের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে টি-২০ লীগ আয়োজন হবে।

টি-২০ লীগের ব্যায় ধরা হয়েছে ৫০ লাখ টাকা। রানার্সআপ দল, চ্যাম্পিয়ন দলগুলো প্রাইজমানির সঙ্গে পাবে ট্রফিও। টুর্ণামেন্টটি আয়োজনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতাও চাওয়া হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি আব্দুল মুহিত জাবেদ, ক্রীড়া সংগঠক, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension