
আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ২২ ডিসেম্বর
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) কার্যকরী পরিষদের এক বিশেষ সভা ১৭ নভেম্বর শনিবার বিকাল ৫টায় জ্যাকসন হাইটসের চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঞ্চালনায় সভায় সংগঠনের বাষির্ক সাধারণ সভা, আগামী নির্বাচনসহ সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবেব সহ-সভাপতি মীর শিবলী, প্রেসক্লাবের নির্বাচন কমিশনার আকবর হায়দার কিরণ ও মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ক্লাবের সিনিয়র সদস্য মিজানুর রহমান, কোষাধ্যক্ষ আবুল কাশেম, কার্যকরী সদস্য কানু দত্ত, আজিম উদ্দিন অভি, পপি চৌধুরী, তপন চৌধুরী, জাহেদ শরীফ, মিশুক সেলিম, মোহাম্মদ হোসেন দীপু, আমজাদ হোসেন প্রমুখ।
সভায় বক্তারা পেশাগত মর্যাদা অটুট রাখার মধ্য দিয়ে বহুজাতিক এই সমাজে বাঙালিদের ইমেজকে মহিমান্বিত রাখার সংকল্প ব্যক্ত করেন। একইসাথে কর্মরত সাংবাদিকদের মধ্যেকার সম্প্রীতির বন্ধন সুসংহত রাখতেও সকলকে আহবান জানানো হয়।
দীর্ঘ আলোচনার পর গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী ২২ নভেম্বর বৃহস্পতিবার সপরিবারে ‘থ্যাংকস গিভিং ডে’ উদযাপন এবং ২২ ডিসেম্বর ‘সাধারণ সভা’র তারিখ নির্ধারণ করা হয়। সেই সভাতেই পরবর্তী দু’বছরের জন্যে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া অবলম্বনের কথাও সকলে উল্লেখ করেন। সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য জামান তপনের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।এনআরবি নিউজ



