প্রবাস

ইয়েলো সোসাইটি রজতজয়ন্তী উৎসব ২৪ নভেম্বর

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: প্রবাসে অন্যতম পেশাজীবি সংগঠন ইয়েলো সোসাইটি নিউইয়র্ক, ইনকের ২৫তম বর্ষপূর্তি অর্থ্যাৎ রজতজয়ন্তী উৎসব আগামি ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের বেলাজিনো পার্টি হলে। অনুষ্ঠানে সংগঠনের ২৫ বছরের স্মৃতিচারণ ছাড়াও থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানান সংগঠনের সভাপতি মো: জহিরুল ইসলাম। তিনি বলেন, পুরো অনুষ্ঠানকে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী সুবীর নন্দী। স্থানীয় শিল্পী দিনাত জাহান মুন্নী, অমিত দে, তানভীর শাহীন, রাহমী খান। নৃত্য পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা। ছোটদের জন্য থাকছে জাদু প্রদর্শন ও ইংরেজী গান। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানে সোসাইটি সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension