আন্তর্জাতিকপ্রধান খবর

ইরানে ভূমিকম্প: পাঁচশ’র অধিক আহত

রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:  ইরানের পূর্বাঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫ শতাধিক মানুষ আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিকম্প কেরমানশাহ প্রদেশের প্রায় সব জায়গার পাশাপাশি প্রতিবেশি ইলাম, পূর্ব আজারবাইজান ও পশ্চিম আজারবাইজান প্রদেশে অনুভূত হয়েছে। গতকাল রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে কেরমানশাহ প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ বলেছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে, তা ইরাকের রাজধানী বাগদাদেও তা অনুভূত হয়েছে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের জিওফিজিক্স ইনস্টিটিউট জানিয়েছে, কেরমানশাহ প্রদেশের ‘সারপোলে জাহাব’ শহর থেকে ১৭ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪ এবং পরবর্তীতে বেশ কয়েকবার ভূকম্পন অনুভূত হয়েছে যেগুলোর সর্বোচ্চ মাত্রা ছিল ৫.২।ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্গত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে। ফের ভূমিকম্পের আশঙ্কায় রোববার সারারাত ঘরের বাইরে কাটিয়েছেন কেরমানশাহ প্রদেশের মানুষ। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে তারা রাস্তা ও পার্কে বসে থাকেন।

কেরমানশাহ প্রদেশের ডেপুটি গভর্নর জেনারেল বলেছেন, হাসপাতালে শত শত মানুষের চিকিৎসা চলছে। আহত এসব মানুষের বেশিরভাগ সারপোলে জাহাব ও গিলানে গার্ব শহরের অধিবাসী। ২০১৭ সালের ১২ নভেম্বর এই কেরমানশাহ প্রদেশেই ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে ৬২০ জন নিহত ও অন্তত ১২ হাজার মানুষ আহত হন। ওই ভূমিকম্পেও সারপোলে জাহাব শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সূত্র: পার্স টুডে

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension