ভারত

হিন্দুত্ব নিয়ে প্রশ্নের মুখে নিজের জাত-গোত্র জানালেন রাহুল

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভোটের আগে রাজস্থানে গিয়ে মন্দির ও দরগায় গিয়ে প্রার্থনা সেরেছেন রাহুল গান্ধী। দুই ধর্মস্থানে গিয়ে যখন নিরপেক্ষতার প্রমাণ দিচ্ছেন কংগ্রেস প্রেসিডেন্ট, তখন সামনে এল তাঁর গোত্র ও জাতি। আগে একাধিকবার তাঁর ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। এবার ফাঁস হয়ে গেল সেই তথ্য।

রবিবারই বিজেপি দাবি করেছিল, রাহুলকে তাঁর গোত্র জানাতে হবে। সোমবার পুষ্কর মন্দিরে পুজো দিতে গিয়ে সেই তথ্য জানালেন তিনি। ব্রহ্মা মন্দিরে এদিন পুজো দেন রাহুল। পুরোহিত জিজ্ঞাসা করলে উত্তরে রাহুল জানান, তিনি জাতিতে কাউল ব্রাহ্মণ আর তাঁর গোত্র দত্তাত্রেয়। পুজো দেওয়ার সময় তিনি পূর্ব পুরুষের পরিচয় সম্পর্কে অনেক নথিও পেশ করেন। সেখানে গান্ধী পরিবারের সব সদস্য সম্পর্কে তথ্য রয়েছে।

গত অক্টোবরে, মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীতে মহাকালেশ্বর মন্দির পরিদর্শনে যান কংগ্রেস প্রেসিডেন্ট। এরপরই তাঁর জাত ও গোত্র নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি মুখপাত্র। তাঁত গোত্র কি? তাঁর পৈতেই বা কোথায়? এসব প্রশ্ন উঠতে শুরু করে বিরোধী মহলে।

গত বছর গুজরাতের সোমনাথ মন্দিরে গিয়েছিলেন রাহুল। সেখানে গিয়ে অ-হিন্দুদের তালিকায় নাম নথিভুক্ত করেন রাহুল গান্ধী। রাহুলের পরেই নাম ছিল আহমেদ প্যাটেলের নাম৷ এরপর বিজেপি দাবি করে, এর থেকেই প্রমাণ হয়ে যায় রাহুল হিন্দু নন৷ শুধু ভোটব্যাংক পলিটিক্সের জন্য মন্দিরে মন্দিরে গিয়ে তিনি মাথা ঠুকছেন৷

পুষ্করের মন্দিরের আগে আজমীরের দরগাতেও যান তিনি৷ ১৩ শতকের এই আজমীর শরিফের খাজা মঈনুদ্দিন দরগায় চাদর চড়ান৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension