
নির্বাচনের আগেই রাজ্যে ৫০লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাজস্থানে বিধানসভা নির্বাচন আসন্ন৷ আগামী ৭ ডিসেম্বর দিন ধার্য হয়েছে৷ তার আগেই গেরুয়া শিবির থেকে একটি ম্যানিফেস্টো প্রকাশ করে দাবি করা হল, ২০১৩ সালে ৯৫শতাংশ প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করেছে বিজেপি সরকার৷
রাজস্থানে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় বসা মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে জানান, গত পাঁচ বছরে উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণকর কাজকেই প্রধান্য দিয়েছে তার সরকার এবং আগামী পাঁচ বছরেও সেই কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি৷
কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি এই ম্যানিফেস্টোর উন্মোচন করেন৷ উপস্থিত ছিল মুখ্যমন্ত্রী স্বয়ং এবং সেই সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য শীর্ষ কর্তারা৷ এই ম্যানিফেস্টোর কিছু পয়েন্ট একনজরে-

ম্যানিফেস্টো প্রকাশের আগেই মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে জানান, ২০১৩ সালের ৬৬৫টি প্রতিশ্রুতির মধ্যে ৬৩০টি পালন করেছেন৷ ৯৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে বলে দাবি করা হয়৷

আগামী ৫বছরে প্রায় ৫০লক্ষ চাকরির সম্ভাবনা তৈরি হবে প্রাইভেট সেক্টরে৷ এবং প্রতি বছরে ৩০,০০০ সরকারি চাকরির সম্ভাবনা রয়েছে৷
শিক্ষার ক্ষেত্রে দেশে ২৭ নম্বরে রাজস্থান ছিল, আর বর্তমানে দ্বিতীয় স্থানে রাজস্থান উঠে এসেছে৷ সেই সঙ্গে বহু স্কুল, কলেজ তৈরি করা হয়েছে যাতে উচ্চশিক্ষা লাভের জন্য ছাত্রছাত্রীদের অন্য রাজ্যে না যেতে হয়৷
ছাত্রীদের আরও স্কুলমুখী করতে মিল, হেলথ্ চেক আপ, এবং ল্যাপটপ দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে৷ স্কুলের গন্ডি পার করার পর তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৫০,০০০টাকা করে ঢুকবে বলেও জানান বসুন্ধরা রাজে৷
এর পাশাপাশি মহিলাদের নিরাপত্তার জন্য কড়া আইন প্রণয়ন করা হয়েছে৷ জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত মহিলাদের আর্থিক সাহায্যের কথাও মাথায় রেখেছে রাজস্থান সরকার৷



