প্রধান খবরভারত

মোদীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে ইউপিএ-র হাত ধরলেন প্রাক্তন মন্ত্রী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দিনকয়েক আগেই মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে এনডিএ জোট ছেড়েছেন জোট শরিক আরএলএসপি নেতা উপেন্দ্র কুশওয়াহা। মোদীর মন্ত্রিসভায় ইস্তফাও দিয়েছেন তিনি। মোদী সরকারকে কড়া আক্রমণ করার পর এবার ইউপিএ জোটের হাত ধরলেন কুশওয়াহা। রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ তিনি।

বৃহস্পতিবার ইউপিএ-তে যোগ দিয়েছেন কুশওয়াহা। যোগ দেওয়ার পর মোদী ও নীতিশ কুমারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন তিনি। নীতিশ কুমারের সরকার সম্পর্কে তাঁর মন্তব্য, ”দুর্নীতি আর অপরাধের ডবল ইঞ্জিনে চলছে বিহারের সরকার।” বিজেপি ও নীতিশ কুমার তাঁকে যৌথভাবে কোণঠাসা করার চেষ্টা করছিল বলে মন্তব্য করেন তিনি।

বিহারে বিজেপি ও জেডিইউ-এর আসন সমঝোতা হয়েছে। দুই দলই ১৭টি আসনে লড়বে বলে জানিয়েছে। বিহারে মোট লোকসভা আসন ৪০টা। মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী উপেন্দ্র কুশওয়াহা এই আসন সমঝোতার বিষয়টা থেকেই ক্ষুব্ধ হন। মন্ত্রীর অভিযোগ ছিল, আগামী লোকসভা নির্বাচনের জন্য তাঁর দলকে কোনও সম্মানজনক আসনের টিকিট দেয়নি বিজেপি।

এরপরেই, হুঁশিয়ারি আসে বিহারের আরও এক রাজনৈতিক দলের তরফে। ট্যুইট করে বিজেপিকে সেই বার্তা দেন লোক জনশক্তি পার্টির সাংসদ তথা রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ান।

দুই জোট শরিক আরএলএসপি ও তেলেগু দেশম পার্টি এনডিএ-এর হাত ছেড়েছে আগেই। সেকথা উল্লেখ করে চিরাগ পাসোয়ান লিখেছেন, ”আরএলএসপি ও টিডিপি ছেড়ে যাওয়ার পর এনডিএ এখন একটি সংবেদনশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। জোটসঙ্গীদের নিয়ে এখনই শান্তিপূর্ণভাবে সমাধানসূত্র বের করা উচিৎ বিজেপির। নাহলে দেরি হয়ে যাবে।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension