বিনোদন

সোশ্যাল মিডিয়ায় ব্রেস্ট পাম্পের ছবি পোস্ট করে ঝড় তুললেন অভিনেত্রী

রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: রেচেল ম্যাকঅ্যাডামস৷ হলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন তিনি৷ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড নমিনেটেড অভিনেত্রী রেচেল৷ নিজের অভিনয় ক্ষমতা, ক্রিটিকালি অ্যাক্লেমড চরিত্রের জন্য সর্বদাই শিরোনামে থাকেন৷

যদিও এবারে শিরোনামে উঠে আসার কারণ হল তাঁর মাতৃত্ব৷ একটি ম্যাগাজিনের পাবলিশার, অভিনেত্রীর ব্রেস্ট পাম্পের ছবি তুলে পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে৷ তারপর থেকেই তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া৷ প্রশংসা এবং নিন্দায় ভরে উঠছে কমেন্ট সেকশন৷

নিজের প্রেগনেন্সি নিয়ে একেবারে মিডিয়ার আড়ালে ছিলেন অভিনেত্রী৷ কাউকে টেরও পেতে দেননি তাঁর সন্তানের ব্যাপারে৷ যদিও পরে বিষয়টি জানা জানি হয়ে যায়৷

একটি জনপ্রিয় ম্যাগাজিনের কভার শ্যুট করার সময় তোলা হয় নিচের এই ছবি৷ জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ভারসাচের কট্যুয়র এবং বলগারির জুয়েলারি পরে ফোটোশ্যুটটি করেছেন তিনি৷ ছবিটি তোলার সিদ্ধান্ত ছিল ম্যাগাজিনের পাবলিশারেরই৷

ব্রেস্ট পাম্পের ছবিটি পোস্ট করার পেছনে প্রধান কারণ হল মহিলাদের ক্ষমতায়ন৷ সোশ্যাল মিডিয়ায় অসংখ্য অভিনেত্রী, মডেল, এবং রেচেলের ফ্যানেরা রেচেল এবং ম্যাগাজিনের প্রশংসা করেছেন৷ রেচেলের সাহসিকতার জন্য তাঁর গুণগানে ভরে উঠেছে ট্যুইটার এবং ইনস্টাগ্রাম৷

https://www.instagram.com/p/Brhe4xHgQqY/?utm_source=ig_embed

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension