
হর্ষবর্ধনের স্থলাভিষিক্ত হলেন রিভা গাঙ্গুলি দাস
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: ভারতীয় কূটনৈতিক হর্ষবর্ধন শ্রিংলাকে নতুন রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রে নিয়োগ দিয়েছে ভারত। তার স্থলে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রিভা গাঙ্গুলি দাস। তারা খুব শিগগিরই নিজ নিজ দায়িত্ব বুঝে নেবেন।
বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক ফেসবুক এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের অ্যাটাশে (প্রেস, ইনফরমেশন অ্যান্ড কালচার) রঞ্জন মণ্ডল।
হর্ষবর্ধন শ্রিংলা বর্তমানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের দায়িত্ব পালন করছেন। ২০১৬ সালের জানুয়ারিতে ঢাকায় হাইকমিশনার হিসেবে তিনি নিযুক্ত হন। ১৯৮৪ সালের আইএফএস শ্রিংলা দায়িত্ব বুঝে নেবেন নভতেজ সরনার কাছ থেকে।
রিভা গাঙ্গুলি দাস বর্তমানে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স-আইসিসিআর এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাকায় ভারতের হাইকমিশনার পদে রদবদল আগামী বছরের শুরুতে হতে পারে জানা গেছে।
হর্ষবর্ধন শ্রিংলার আগে ঢাকায় ভারতীয় হাইকমিশনের দায়িত্ব পালন করেন পঙ্কজ শরণ।



