বিনোদন

অবিকল মনমোহন, চেনাই দায় এই ভিডিওতে

রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অনুপম খেরের আগামী ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবির ট্রেলার৷ অনুপম খের, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের চরিত্রে অভিনয় করছেন এই বায়োপিকে৷ ট্রেলার মুক্তির একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও আপলোড করেছেন অভিনেতা৷

যা দেখে রীতিমত চমকে গিয়েছে সাইবারবাসী৷ অনুপমকে, মনমোহন সিংয়ের চরিত্রে তো আগেই দেখেছে সকলে৷ এবারে সামনে এলো তাঁর গলার স্বর৷ অনুপমের নিজের গলার স্বর বদলে হয়ে গিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর৷ কেমন করে এমনটা হল সেই উত্তরই খুঁজে বেড়াচ্ছে সিনেপ্রেমীরা৷

অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে অভিনয় করছেন রাম অবতার ভরদ্বাজ৷ প্রথমদিকে অনুপম খেরকে প্রাক্তন প্রধানমন্ত্রীর লুকে কেউ ধরতে পারেনি, তেমনই রাম অবতার ভরদ্বাজকেও চেনা মুশকিল হয়ে উঠেছে৷ ডঃ মনমোহন সিংয়ের স্ত্রীয়ের চরিত্রে যিনি অভিনয় করবেন তাঁর লুকও ট্যুইট করেছেন৷

ডঃ মনমোহন সিংয়ের স্ত্রী মিসেস গুরশরন কৌরের চরিত্রে অভিনয় করছেন দিব্যা শেঠ শাহ৷ এছাড়াও আগেই নির্মাতারা ঘোষণা করেছিলেন অক্ষয় খান্না থাকছেন সঞ্জয় বারুর চরিত্রে৷ সোনিয়া গান্ধীর ভূমিকায় থাকছেন জার্মান অভিনেত্রী সুজেন বার্নার্ট৷

প্রাক্তন প্রধানমন্ত্রীর অজানা কথা নিয়ে ভারতবাসীর কৌতূহলের অন্ত নেই৷ প্রধানমন্ত্রীর আসনে বসার পর একটা সময়ে তাঁর সিদ্ধান্ত, মৌনতা নিয়ে কম সমালোচনা হয়নি৷ তাঁর জীবনের সেই সব কথাই ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’-এর পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক বিজয় রত্নাকর গুট্টে।

বছরখানেক আগেই সিনেমাটির অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল৷ তবে বিভিন্ন কারণে শ্যুট শুরু করতে দেরি হয়৷ সেসব সমস্যা দূরে সরিয়ে এখন চলছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কিছু কাজ৷ কয়েক মাস আগে লন্ডনে চলছিল শ্যুটিংয়ের কাজ৷ সেখান থেকে অনুপম খের তাঁর লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension