বিনোদন

অঙ্কে কাঁচা নাকি, ট্রোলড মালাইকা

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বিদ্যুতের বেগে এগোচ্ছে ডিজিটাল লাইফ৷ তার সঙ্গে পা মিলিয়ে দৌড়চ্ছি আমরাও৷ আজ এই ট্রেন্ড তো কাল ওই৷ সব কিছুই অন্ধের মতো ফলো করাই অধিকাংশ নেটিজেনের কাজ৷ সোশ্যাল মিডিয়ারও সুবধা অসুবিধা আছে৷ ভালো খারাপও আছে৷

কিছু ট্রেন্ড খারাপ হলেও নতুন যে #10YearChallenge এর জ্বর ছড়িয়ে পড়েছে, তাতে কিন্তু সকলেই বেশ আনন্দের সঙ্গে অংশগ্রহণ করছে৷ সোশ্যাল মিডিয়ায় নানা রকমের ট্রেন্ডে গা ভাসায় নেটিজেনরা৷

১০ বছর আগে কেমন দেখতে ছিলেন আপনি, আর আজ কেমন৷ সেই ছবি পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়ায়৷ এই ট্রেন্ডের সঙ্গে গা ভাসিয়ে ১০ বছর আগের সঙ্গে বর্তমানে ছবি পোস্ট করে চলেছেন অভিনেতা অভিনেত্রীরা৷

মালাইকা আরোরাও এই চ্যালেঞ্জে যোগদান করেছেন তবে একটু ট্যুইস্ট রেখে৷ দশ বছরের বদলে কুড়ি বছরের পুরনো ছবি পোস্ট করেছিলেন মালাইকা৷ যার জন্য তাঁর ফ্যানেরা বেশ এক্সাইটেড হয়েছিল৷

মালাইকা এখনও আপাদমস্তক একই রকম রয়েছে৷ ছবি দেখে এমনই মন্তব্য করেছে ভক্তকূল৷ অথচ কিছু সংখ্যক নেটিজেনরা রীতিমত অ্যাটাক করেছে মালাইকাকে৷ “তুমি অঙ্কে বেশ কাঁচা৷ চ্যালেঞ্জটা দশ বছরের, কুড়ি বছরের না৷”

“বয়স হয়েছে আপনার৷ এসব চ্যালেঞ্জ করে কী হবে৷” এই ধরণের নানা অপমানজনক কথায় ভরেছে অভিনেত্রীর পোস্টের কমেন্ট সেকশন৷ যদিও মালাইকা এই কোনও মন্তব্যেরই কোনও জবাব দেননি৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension