
নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট পদে বাংলাদেশী হেলাল শেখের নির্বাচনী সমাবেশ
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বিশ্বের রাজধানী হিসেবে পরিচিত নিউইয়র্ক সিটি প্রশাসনের ‘ওয়াচ ডগ’ তথা পাবলিক এডভোকেট পদে একমাত্র সাউথ এশিয়ান এবং মুসলমান প্রার্থী হচ্ছেন হেলাল শেখ। তার বিজয়ে সকলকে দ্বিধাদ্বন্দের উর্দ্ধে উঠে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই এই আমেরিকায় বাঙালিরা বিস্ময়কর একটি অধ্যায়ের সাক্ষী হতে সক্ষম হবেন’-এমন অভিমত পোষণ করেন মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার।

৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় ‘হেলাল শেখের নির্বাচনী তহবিল গঠন’ উপলক্ষে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এ সমাবেশে আরো বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি কামাল আহমেদ, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, মূলধারার সংগঠক ফাহাদ সোলায়মান, ফোবানার হোস্ট কমিটির আহবায়ক নার্গিস আহমেদ, ওয়েল কেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, ডা. আব্দুল হামিদ, মোহাম্মদ সাঈদ, এনওয়াই ইন্স্যুারেন্সের শাহনেওয়াজ, কমিউনিটি লিডার আহসান হাবিব, আব্দুল মজিদ প্রমুখ।
Fundraising For "HELAL SHEIKH" For NYC Public Advocate
Posted by Ruposhi Bangla রূপসী বাংলা on Monday, February 4, 2019
কমিউনিটি অর্গানাইজার আসিফ বারি টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে জানানো হয়, ৩০ জনের মত মনোনয়ন চেয়েছিলেন। এরমধ্যে ১২ জনকে বাদ দেয়া হয়েছিল নানা অজুহাতে। বাদ পড়াদের মধ্যে বাংলাদেশী হেলাল শেখও ছিলেন। তিনি ঐ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন বোর্ড অব ইলেকশনে। এরপর তার প্রার্থীতা ফিরিয়ে দেয়া হয়েছে। এ সময় ফাহাদ সোলায়মান বলেন, ‘প্রার্থীতা ফিরে পাওয়ায় আমাদের প্রাথমিক বিজয় এসেছে। এখন ২৬ ফেব্রুয়ারি সকলকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে।’
সালেহ আহমেদ বলেন, ‘নিউইয়র্ক সিটিতে বহু বাংলাদেশী বাস করছি। অথচ আজ পর্যন্ত সিটি কিংবা অঙ্গরাজ্যে একজনকেও নির্বাচিত করতে পারিনি। এর প্রধান কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না। এমন দৈন্যদশা থেকে বেরিয়ে আসতে হবে। আর সে সুযোগ এনে দিলেন হেলাল শেখ। ’ উল্লেখ্য, নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট ছিলেন লেটিসা জেমস। গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে তিনি অঙ্গরাজ.এনআরবি নিউজ



