প্রধান খবরভারত

অসমে চোলাই মদ খেয়ে মৃত শতাধিক

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: থামছে না মৃত্যু মিছিল৷ চোলাই মদ খেয়ে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা৷ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শতাধিক৷ ফলে অসমের চোলাই মদ কাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ ইতিমধ্যে রাজ্য সরকার মৃতের পরিবারদের দু’লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে৷ মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে অসমের গোলাঘাট জেলায়৷ এখানকার এক চা বাগানে চোলাই মদ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শতাধিক চা শ্রমিক৷ শুরু হয় বমি৷ প্রচন্ড পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভরতি করা হয় তাদের৷ এরপর শুরু হয় মৃত্যু মিছিল৷ শুক্রবার অবধি সংখ্যাটা দুই অংকে আটকে ছিল৷ কিন্তু শনিবার আরও বেশ কিছুজনের মৃত্যুর খবর মেলে৷ অসমর্থিত সূত্র অনুযায়ী চোলাই মদ খেয়ে ১১৯ জনের মৃত্যু হয়েছে৷ হাসপাতালে ভরতি আরও ৩৫০ জন৷

বিষ মদ খেয়ে এযাবৎকালের সবথেকে বেশি মৃত্যুর ঘটনা অসমেই ঘটল৷ এই ঘটনার দু’সপ্তাহ আগে উত্তরপ্রদেশে চোলাই খেয়ে ১০০র বেশি মানুষের মৃত্যু হয়েছিল৷ কিন্তু মৃত্যুর নিরিখে অসমের ঘটনা উত্তরপ্রদেশকে ছাপিয়ে গিয়েছে৷

তবে মৃত্যু মিছিল এখানেই থমকে থাকবে না৷ পুলিশ জানিয়েছে হাসপাতালে যারা ভরতি আছে তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ এদিকে হাসপাতালগুলিতে ডাক্তারের তুলনায় রোগীর সংখ্যা বহুগুণ বেড়ে যাওয়ায় প্রভাব পড়ছে চিকিৎসায়৷ হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা৷ অবস্থা সামাল দিতে আসেপাশের জেলা থেকে ডাক্তারদের ওই হাসপাতালগুলিতে পাঠানো হয়েছে৷ এদিকে বিষমদ কাণ্ডে পুলিশ এখনও অবধি সাতজনকে গ্রেফতার করেছে৷ গোলাঘাট ও জোরহাট জেলা জুড়ে তল্লাশি চালিয়ে ১৫ হাজার বিষমদ বাজেয়াপ্ত করা হয়েছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension