বিনোদন

অভিনেতা আলি ফজলের নগ্ন ছবি ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: অনলাইনে ছড়িয়ে পড়ল ফুকরে অভিনেতা আলি ফজলের নগ্ন ছবি। ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অভিনেতা শিকার করলেন ছবিগুলি সত্যিই তাঁরই।

দিন দিন বেড়ে চলেছে সাইবার ক্রাইমের দাপট। যা রীতিমত কপালে ভাঁজ ফেলেছে সকলের। এই বুঝি নিজের গোপন তথ্য ছড়িয়ে পড়ল অথবা ওত পেতে বসে থাকা কোন ফাঁদে পা দিয়ে বসলেন! আম জনতা তো বটেই সাইবার দৈত্যের হাতের পুতুল হওয়া থেকে বাদ যায়না সেলেবদের নামও।

এবার সাইবার ক্রাইমের শিকার বলিউড তারকা আলি ফজল। হঠাৎই তাঁর নজরে আসে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তাঁর নগ্ন ছবি। তবে ছবিগুলি কিভাবে ছড়িয়ে পড়ল সে বিষয়ে এখনও মুখ খুলতে শোনা যায় নি অভিনেতাকে। ছবি গুলি কেউ ছড়িয়ে দিয়েছে নাকি অন্য কোন ভাবে সেগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সে বিষয়ে জানা যায় নি কিছুই। তবে তিনি এই নোংরা ও কুরুচিকর কাজের তীব্র নিন্দা করেছেন। ইন্সতাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, ” হ্যাঁ, এটা আমিই ছিলাম। ছবিতে আমিই ছিলাম। আমি এর থেকে বেশী আর কাউকে কিছু বলতে চাইনা। আমি জানিনা কিভাবে এগুলো ছড়িয়ে পরল।”

৩২ বছর বয়সী এই অভিনেতা জানিয়েছেন, “যখন সময় আসবে আমি সমস্ত বিষয়টা খুলে বলব। “

তাঁর বক্তব্য থেকে আভাস পাওয়া যায়, বিষয়টি নিয়ে আপাতত মুখ খুলতে না চাইলেও ছবি গুলি কিভাবে ভাইরাল হল সেই বিষয়টি তাঁর অবগত।

ছবি গুলি দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ার সাইটগুলি থেকে।

এরপর মিলন টকিজে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে। ছবিটি রিলিজ করছে ১৫ই মার্চ। আলি ছাড়াও এই ছবিতে দেখা যাবে শ্রধা শ্রীনাথ, আশুতোষ রানা, সঞ্জয় মিশ্র, রিচা সিনহা ও সিকন্দর খেরকে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension