ভারত

তৃণমূলের ‘কেষ্ট-বিষ্টু’দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললেন কুণাল ঘোষ

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: দলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের নিশানায় ফের তৃণমূল নেতৃত্ব৷ দলের জনভিত্তি অটুট৷ নিরাপত্তার পরওয়া করেন না দলের সুপ্রিমো৷ তাও কেন সরকারি অর্থ খরচ করে তৃণমূলের বহু সাধারণ স্তরের নেতাদের জেট ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে? প্রশ্ন তুললেন তৃণমূলের প্রাক্তণ রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ৷

নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি করছেন দলের বহু কেষ্টু-বিষ্টু নেতা৷ তা নিয়েই এদিন ফেসবুকে সরব হতে দেখা যায় কুণাল ঘোষকে৷ প্রথমেই তিনি লেখেন, দলনেত্রী যেখানে নিরাপত্তাকে পাত্তা দেননি, আজ তৃণমূলের নেতাদের তা লাগছে কেন? তবে লেখার মধ্যেই তিনি উল্লেখ করেন, তৃণমূলের হয়ে নয়, এক জন সাংবাদিকের নজরেই এই লেখা৷

যদিও তাঁর এই পোস্ট ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা৷ এর আগে বিভিন্ন সময় দলের প্রাক্তন সাংসদ জানিয়েছেন দলের সব সিদ্ধান্তের সঙ্গে তিনি সহমত নন৷ তাঁর সমর্থন ইস্যভিত্তিক৷ এরপর এই পোস্ট৷ স্বাভাবিকভাবেই দলের কর্মীদের ভেতর তৈরি হচ্ছে নানা বিভ্রান্তি৷ সম্প্রতি নদিয়ার বিধায়ক সহ দক্ষিণ২৪ পরগনা, মালদহে তৃণমূলের বেশ কয়েকজন নেতা খুন হয়েছে৷ তারপরই আতঙ্ক ছড়ায় দলের নেতাদের মধ্যে৷ এদের মধ্যে বহু নেতারই নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়৷

লোকসভা ভোটে ৪২-এ ৪২-এর ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো৷ বাংলাজড়ে বিজেপি বহরে বাড়লেও জোড়াফুলের রমরমা অব্যাহত৷ ফলে জনতা যে তৃণমূলের পাশে রয়েছে তা বোঝাোই যায়৷ এই পরিস্থিতিতে কেন রাজ্যের শাসক দলের সাধারণ মাপের নেতাদের এত নিরাপত্তা বাহিনী থাকবে তা জানতে চান কুণাল ঘোষ৷ তাঁর অভিযোগ, বিরোধীরা দুর্বল, শুধু তাদের ঘাড়ে দোষ চাপালেই হবে না৷ গন্ডোগোল অন্য জায়গায়৷ এই কথার মাধ্যমেই কি তিনি দলের অভ্যন্তরের কোন্দলকেই ইঙ্গিত করতে চেয়েছেন?

নিরাপত্তা নিয়ে তৃণমূলের বর্তমান বহু নেতার বাড়াবাড়ির কথা বলতে গিয়ে দলনেত্রীর নিরাপত্তাকে সামনে এনেছেন৷ তাঁর কথায়, ‘‘১৯৯১/ ৯২। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কেন্দ্রের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। গ্রেট ইস্টার্ণ হোটেলে কোনও সেমিনার শেষে ফিরছেন। ঘটনাচক্রে আমি সেই গাড়িতে। পিছনে পুলিশের গাড়ি। সেসময় নেত্রীর প্রায় খেলাই ছিল পুলিশের গাড়িকে বিভ্রান্ত করে উধাও হয়ে যাওয়া। সেদিনও তেমনই হল। বহুদিন এরকম হয়েছে।

তিনি আরও লেখেন, নেত্রীর নিরাপত্তার সেই বাড়াবাড়ি কখনও দেখিনি, যা আজ তাঁর তুলনায় চার আনার নেতানেত্রীদের ক্ষেত্রে দেখি। আজকের নেতা, মন্ত্রীদের কনভয় আর পুলিশি ব্যবস্থা দেখে ভাবি, যে নেত্রীর নিজের লড়াইয়ের সময় এসব লাগেনি, তাঁর দলের চতুর্থ বা পঞ্চমসারির নেতাদের তা লাগছে কেন? তবে মমতার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারীদের নিরাপত্তা কঠোর হওয়া উচিত বলে মনে করেন কুণাল ঘোষ৷ উটে আসে বাম জামানায় মন্ত্রীদের কম নিরাপত্তার কথাও৷

তৃণমূলের প্রাক্তণ সাংসদের দাবি, দল ভোটের লড়াইয়ে অনেকটাই এগিয়ে৷ কিন্তু মানুষ দলের পেছনের সারির নেতাদের বাড়াবাড়ি পচন্দ করচেন না৷ তাঁর সকর্কীকরণ, এবার সময় হয়েছে পর্যালোচনার৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension