আন্তর্জাতিকপ্রধান খবরভারত

নিউজিল্যান্ডে জঙ্গি হামলায় মৃত পাঁচ ভারতীয়, জানাল দূতাবাস

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: তিন থেকে বেড়ে পাঁচ৷ নিউজিল্যান্ডে জঙ্গি হামলায় ভারতীয়র মৃত্যুর সংখ্যা বেড়ে হল পাঁচ৷ সেদেশের ভারতীয় দূতাবাস জানিয়েছে এই খবর৷

রবিবার ভোর ৩টে১৪ মিনিটে একটি ট্যুইট করা হয় নিউজিল্যান্ডে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে৷ সেই ট্যুইটে নিহত পাঁচ ভারতীয়র নাম প্রকাশ করা হয়৷ তারা হলেন, মেহবুব খোখার, রামিজ ভোরা, আসিফ ভোরা, আনিস আলিবাভা এবং ওজির কাদির৷ এদের মধ্যে রামিজ ও আসিফ একই পরিবারের৷ গুজরাতের বাসিন্দা রামিজ ও আসিফ সম্পর্কে বাবা ও ছেলে৷

মৃতের সংখ্যা নিয়ে নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছে৷ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী দাবি করেন তাঁর রাজ্যের এক বাসিন্দা ২৫ বছরের অ্যান্সি আলি ক্রাইস্টচার্চের মসজিদে আততায়ীর গুলিতে মারা গিয়েছেন৷ ঘটনার দুঃখপ্রকাশ করে মৃতের পরিবারকে সমবেদনা জানান৷ অথচ দূতাবাসের তরফে যে নামের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে অ্যান্সির উল্লেখ নেই৷

তালিকায় নাম নেই ফরহাজ এহসানের৷ সংবাদসংস্থা আইএএনএস শনিবার জানিয়েছিল, হায়দরাবাদের এই তরুণ সফটওয়ার ইঞ্জিনিয়ার আততায়ীর গুলিতে মারা গিয়েছে৷ মৃতের পরিবারও একই কথা জানায়৷ তারা জানায়, শুক্রবারের নমাজ পড়তে মসজিদে যায় ফরহাজ৷ কিন্তু নমাজ পড়ে আর বাড়ি ফিরে আসা হয়নি তাঁর৷ ফরহাজের স্ত্রী ইনসা বাড়িতে ফোন করে ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর দেন৷ তারপর থেকে আর ইনসার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছে না ফরহাজের পরিবার৷

অপরদিকে গুজরাতের ইলেকট্রিসিটি বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মচারী মেহবুব খোখার ছেলে ইমরানের কাছে বেড়াতে নিউজিল্যান্ড যান৷ শুক্রবার তিনিও নমাজ পড়তে মসজিদ যান৷ সেখানে গুলিবিদ্ধ হন৷ পরে হাসপাতালে মারা যান৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension