প্রধান খবরভারতরাজনীতি

৩০০-৩৫০ আসনে জয়ী হবে বিজেপি: ভবিষ্যবাণী স্বামীর

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ২০১৪-তে বিজেপে একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল লোকসভা নির্বাচনে। এবার নাকি তার থেকেও বেশি আসনে জিততে চলেছে বিজেপি। এমনটাই দাবি করলেন সুব্রহ্মণ্য স্বামী।

সুব্রহ্মণ্য স্বামী জানিয়েছেন, গতবারের থেকেও ভাল ফল করবে বিজেপি। তাঁর দাবি, অন্তত ৩০০ টির বেশি আসনে জয়ী হবে বিজেপি। ৫৪৩টি আসনের মধ্যে বিজেপি ৩৫০ সিট পেতে পারে বলেও দাবি করেছেন তিনি। সেইসঙ্গে এও বলেছেন যে, বিজেপির হিন্দুত্ববাদী কর্মকর্তাদের উচিৎ কাজে মন দেওয়া।

এদিকে, চৌকিদার ইস্যুতে যখন বিরোধীরা আক্রমণ করছেন, তখন দলের মধ্যে থেকেও পরোক্ষভাবে বিরোধিতা করেছেন সুব্রহ্মণ্য স্বামী।

ট্যাগ লাইন অনুযায়ী প্রত্য়েক বিজেপি নেতা নিজের নামের আগে ‘চৌকিদার’ কথাটি লেখেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেইমত চৌকিদার কথাটি নামের আগে বসিয়েছেন। এরপর বহু বিজেপি নেতা একইভাবে নিজেদের চৌকিদার তকমা দিতে শুরু করেন। তবে চৌকিদার শব্দটি নিজের নামের আগে বসানো নিয়ে আপত্তি রয়েছে বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর।

সাক্ষাৎকারে সুব্রহ্মমণ্যম স্বামী বলেন, ‘আমি ব্রাহ্মণ। আমি চৌকিদার হতে পারব না। আমি তাঁদের পড়াতে পারি।সেদিক থেকে আমি চৌকিদারদের জন্য কাজ করব।’ স্বাভাবিকভাবেই সুব্রহ্মণ্যম স্বামীর এই বক্তব্য ঘিরেই উঠে আসছে বিতর্ক।

যেখানে মোদী নিজেকে দেশের চৌকিদার বলে একাধিক জায়গায় বক্তব্য রাখছেন, তার পাল্টা হিসাবে কংগ্রেসের কটাক্ষ উঠে আসছে, সেখানে এরকম দোলাচলের রাজনীতিতে সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্য নিঃসন্দেহে প্রাসঙ্গিক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension