প্রধান খবরবিনোদন

মোদীর আবেদনে সাড়া দিয়ে বড়সড় চমক শাহরুখের

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: প্রায় একমাসেরও বেশি সময় আগে বলিউড সেলেবদের একাধিক ট্যুইটের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবেদন জানিয়েছিলেন, তাঁরা যেন তাঁদের ভক্তদের ভোট দেওয়ার কথা বলেন৷

এই সেলেবদের তালিকায় ছিলেন সলমন খান, শাহরুখ খান, আলিয়া ভাট, অনুষ্কা শর্মাসহ আরও অনেকে৷ একটি ট্যুইটে তিনি অমিতাভ বচ্চন, শাহরুখ খান, করণ জোহরকে ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য নতুন কিছু করতে অনুরোধ করেছিলেন৷

অনেকেই এর প্রত্যুত্তর দিলেও শাহরুখের উত্তরের জন্য অপেক্ষা করছিলেন তাঁর ভক্তরা৷ আর এই উত্তর দিতে শাহরুখের কেন দেরি হল সে কারণ এবার স্পষ্ট হয়ে গেল৷ ট্যুইটারে শাহরুখ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রিয়েটিভিটির জন্য বলেছিলেন৷ আমার একটু দেরি হয়ে গেল ভিডিও তৈরি করতে গিয়ে৷

ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখ জনসাধারণকে আবেদন জানাচ্ছেন যারা তাঁরা তাঁদের ভোটটি যথাসময় দেন৷ রইল সেই ট্যুইট-

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension