
জ্যামাইকাতে মনজয় করা বর্ষবরণ অনুষ্ঠান
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: জ্যামাইকা পিএস ৫০ স্কুলে অত্যনন্ত রুচি সম্মত আঙালী ষ্টাইলে বৈশাখী অনুষ্ঠানট্ িউদযাপিত হয়। প্রচুর দর্শক সমাগমে নিখুত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়েছে আয়োজোকরা। নামিদামি এবং স্থানীয় ছোট ছোট শিশু কিশোর শিল্পিরা চমৎকার নিত্য, গান, কবিতা দিয়ে নববর্ষের প্রথম দিনটি ভরিয়ে দিয়েছিল। সত্যিকার অর্থে আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যই এই প্রচেস্টা।
অনুষ্ঠানটির পরিচালক মামুন দক্ষ হাতে আগা থেকে গোড়া পর্যন্ত অত্যন্ত যতœ সহকারে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটান। উপস্থাপিকা ত্রিনিয়া – তার সুন্দর সাবলিল উপস্থাপনায় – দর্শক নন্দিত হন। ত্রিনিয়া পরপর দুইটি সুন্দর গান ও পরিবেশন করেন। মামুন, ত্রিনিয়া দুজনেই প্রশংসার দাবি রাখে।

আমাদের ঝলমল শিশু শিল্পিরা বিভিন্ন পর্বে নাচে গানে দর্শকদের মাতিয়ে রাখে। ওদের নাচ গানগুলেঅ ভোলা যায় না।
ক্লোজ আপ খ্যাত শিল্পি শশী মঞ্চে আসলে দর্শকরা প্রচুর করতালির মাধ্যমে তাকে স্বাগত জানায়। শশীর সমিষ্ট কন্ঠের সাথে ব্যাকরণ সম্মত কারুকাজ মিশ্রিত গানগুলো দর্শকদের সুরের ইন্দ্রজালে জড়িয়ে দেয়। ক্ষনটি যেন হয়ে উঠে আনন্দ মধুর।
চ্যানেল আই এর সারা জাগানো শিল্পি কৃষ্ণা তিথি মঞ্চে এসে বেশ কিছু গান পরিবেশন করে। দর্শকরা অডিটোরিয়ামে গানের সাথে সাথে নৃত্য শুরু করে দেয়। এক পর্যায়ে দর্শকরা, শিশু শিল্পীরা কৃষ্ণা তিথির সাথে মঞ্চে এসে নাচতে থাকেন। এই মেলোডি পূর্ণগুনি শিল্পির গান, নৃত্য প্রশংসার অনেক উর্ধ্বে।

শশী এবং মামুন এই জুটি দৈত্য কন্ঠে ‘ওরে ও বাশীওয়ালা’, মামুন ও কৃষ্ণা তিথির দৈত্য কন্ঠে ‘আজ হৃদয়েতে ভালবেসে’ দুটি গান পরিবেশন করেন। দর্শকদের প্রচুর করতালি এবং ওয়ান মোর, ওয়ান মোর ধ্বনি বুঝিয়ে দিয়েছে গান দুটি কত সুন্দর হয়েছে।

ক্লোপআপ ক্ষেত রুমি ‘আমি মাটি হব’ এই গানটি পরিবেশন করেন। এই শিল্পির ধরনটাই যেন আলাদা – গান গাওয়ার সময় তিনি গানের সাথে নিজেকে মিশিয়ে দেয়। সুরের মাদালশার এক গভীর মন মাতানোর টান আছে তার গানে। যা দর্শকদের সহজেই মুগ্ধ করে এবং কাছে টানে।
সুমিষ্ঠ শান্ত গলার অধিকারী রুনা রায় (টিভি ও রেডিও আরটিষ্ট) দুটি গান করেন। পুরোনো দিনের গানগুলো দর্শকদের আনন্দ দিয়েছে। সৌরভ, সোনিয়া, উর্মিলা তারা সুন্দর গান পরিবেশন করে দর্শকদের প্রশংসা অর্জন করেন। অনুষ্ঠাননটি যে স্কুলে (পি.এস ৫০) অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের প্রিন্সিপাল এবং সহযোগী শিক্ষক (আমেরিকান) বাংলাদেশের শাড়ী পরে বাঙালী সেজে মঞ্চে এসে বাংলায়‘শুভ নববর্ষ’ বলে দর্শকদের প্রচুর আনন্দ দিয়েছে।
অনুষ্ঠানটি স্বার্থক করতে স্থানীয় লোকেরা প্রচুর সাহায্য করেছে।



