
জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভাসছেন মাস্টার ব্লাস্টার
রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : খেলা ছেড়েছেন ২০১৩ নভেম্বরে৷ ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সমান প্রাসঙ্গিক মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর৷ ২৪ এপ্রিল ১৯৭৩ জন্ম নেওয়া ক্রিকেটের ভগবান বুধবার পা দিলেন ৪৬’এ৷ স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দনের জোয়ারে ভাসছেন তেন্ডুলকর৷ একদা সতীর্থ থেকে ক্রিকেটের বর্তমান প্রজন্ম, বিসিসিআই থেকে আইসিসি, সচিনকে শুভেচ্ছা জানাতে ভুল করেনি কেউই৷ আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স তো সচিনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্যাম্পেন শুরু করেছে৷
টুইটারে সচিনকে অভিনন্দন জানিয়ে আইসিসি লিখেছে, ‘২০০ টেস্ট, ৪৬৩ ওয়ান ডে, ৩৪৩৫৭ আন্তর্জাতিক রান ও অসাধারণ ১০০ সেঞ্চুরি করা কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরকে জন্মদিনের শুভেচ্ছা৷’ শুধু পরিসংখ্যান ও শুভেচ্ছা বার্তাতেই ক্ষান্ত হয়নি আইসিসি, পরে সচিনের খেলা সেরা পাঁচটি বিশ্বকাপ ইনিংসের বিবরণও দিয়েছে নিজেদের ওয়েবসাইটে৷
বিসিসিআই অভিনন্দন বার্তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে দ্বিশতরানের স্মৃতিও ফিরিয়ে এনেছে টুইটারে৷ বীরেন্দর সেহওয়াগ ৪৬ সংখ্যাকে স্কোর বোর্ডের চার, ছয়ের সঙ্গে তুলনা টেনে শুভেচ্ছা জানিয়েছেন মাস্টারকে৷ ভিভিএল লক্ষ্মণ সচিনকে সকলের অনুপ্রেরণা হিসাবে বর্ণনা করেছেন নিজের টুইটে৷ হরভজন সিং সচিনকে ক্রিকেটারের চেয়েও ভালো মানুষ বলে উল্লেখ করেন৷
Happy birthday, @sachin_rt! 🎂
The legendary India batsman played 200 Tests and 463 ODIs, amassing 34,357 international runs, including an incredible 💯 centuries!
What is your favourite "Sachin! Sachin!" moment? pic.twitter.com/UK4tOvE6kQ
— ICC (@ICC) April 24, 2019
সোশ্যাল মিডিয়ায় সচিনকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন মহম্মদ কাঈফ, অজিঙ্কা রাহানে, প্রজ্ঞান ওঝা, রোহিত শর্মা, হার্ষা ভোগলে, ইসান্ত শর্মা, হার্ষেল গিবস, মনোজ তিওয়ারি প্রমুখ৷ শুধু ক্রিকেট মহলই নয়, সচিনকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন অন্য ক্রীড়াক্ষেত্রের তারকারাও৷ দীপা মালিক, কিদাম্বি শ্রীকান্তের মতো তারকা সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ক্রিকেট ঈশ্বরকে৷
Here's wishing the Master Blaster a very happy birthday 🎂🍰
On this special day, we take a look at his iconic ODI double ton against South Africa 👏👏
Watch it here 📹📹https://t.co/Ca2j3GWhEW #Legend #HappyBirthdaySachin pic.twitter.com/9YBfJlyGYR
— BCCI (@BCCI) April 24, 2019
আইপিএলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ছাড়াও, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ, কিংস ইলেভেন পঞ্জাব, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের সোশ্যাল অ্যাকাউন্টে সচিনকে শুভেচ্ছা জানিয়েছে৷
On @sachin_rt's birthday, tell us what he means to you in one word!
We'll start: G.O.A.T. 💙#HappyBirthdaySachin #OneFamily #CricketMeriJaan #MumbaiIndians pic.twitter.com/9UtaTQwTVo
— Mumbai Indians (@mipaltan) April 23, 2019



