বিনোদন

মোদীর সঙ্গে কাজ করতেই বিজেপিতে, জানালেন সানি দেওল

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবারই বিজেপিতে যোগ দিলেন সানি দেওল। আগেই এই সম্ভাবনা তৈরি হয়েছিল। এদিনই তিনি বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তিনি। তাঁর যোগ দেওয়ার সময় বিজেপির হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

বিজেপি যোগ দেওয়ার পর সানি দেওল বলেন, ‘আগামী পাঁচ বছর মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি। তিনি আরও বলেন, ‘আমার বাবা অটলজির সঙ্গে কাজ করেছিলেন, আমি মোদীর সঙ্গে কাজ করব।

তাঁর বর্ডার ছবির কথা মনে করিয়ে দিয়ে সীতারামন বলেন, তাঁর ছবিতে দেশাত্মবোধের উপস্থিতি ছিল।

লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করা হবে বলেও শোনা যাচ্ছে। সম্ভবত পঞ্জাবের গুরুদাসপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন তিনি। শনিবারই তাঁর সঙ্গে দেখা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

পুনেতে অমিত শাহের সঙ্গে দেখা করেন সানি দেওল৷ সেই সাক্ষাতের একটি ছবিও নেট জগতে ভাইরাল হয়৷ সানির পরনে হলুদ শার্ট ও প্যান্ট আর গাঢ় রঙের পাঞ্জাবী ও সাদা পায়জামা পড়ে সোফায় বসে অমিত শাহ৷ অভিনেতার বিজেপিতে যোগদান নিয়ে অমিত শাহের সঙ্গে কথা হয় সেদিন৷ তাঁকে পঞ্জাবের কোনও এক কেন্দ্র থেকে প্রার্থী করা নিয়ে আলোচনা হয়েছে৷ তবে এই বক্তব্যের সমর্থনে দুই তরফ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷

ঘায়েল, বর্ডার ও গদর এক প্রেম কথার মতো ছবিতে অভিনয় করে অনেক প্রশংসা কুড়িয়েছেন সানি দেওল৷ তিনি বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্রর বড় ছেলে৷ উল্লেখ্য, সানির সৎ মা ও ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী বিজেপির বিদায়ী সাংসদ৷ গতবারের মতো এবারও হেমা উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্রের প্রার্থী হয়েছেন৷

অতীতে বহু বলিউড অভিনেতা ও অভিনেত্রী রূপোলি জগত থেকে রাজনীতির আঙিনায় পা রেখেছেন৷ যেমন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, সুনীল দত্ত, শত্রুঘ্ন সিনহা, রাজ বব্বর, জয়া প্রদা৷ অতি সম্প্রতি বলিউডের রঙিলা গার্ল উর্মিলা মার্তণ্ডকর কংগ্রেসে যোগদান করেন৷ তাঁকে এবার দক্ষিণ মুম্বইয়ের কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension