প্রবাস

উৎসব মুখর পরিবেশে শাপলার বার্ষিক পূনর্মিলনী অনুষ্ঠিত

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:২৩ বৎসর পূর্তী উপলক্ষে শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউই্য়র্ক ইনক এর গত ২২ এপ্রিল ২০১৯ সোমবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে নিউইয়র্কের বাঙালী কমিউনিটির সনামধন্য গুলশান টেরেস পার্টি হলে বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বকরেন সংগঠনের সভাপতি ওয়াসীম উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মো: মোস্তফা রিপন ও সাধারণ সম্পাদক সাখাওয়াৎ হোসেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের মাসুদ বিন মোমেন। মো: মোস্তফা রিপন এর সম্পাদনায় ‘হিরন্ময় শাপলা’-র ১৫তম ম্যাগাজিনটির মোড়ক উন্মোচনা করা হয়। সম্মানিত অতিথি হিসাবে বাংলাদেশ কনসাল জেনারেল নিউইয়র্ক এর প্রথম সেক্রেটারি মো: শামীম হোসেন, কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার প্রতিনিধি হিসাবে মূল্যবান বক্তব্য প্রদান করেন। প্রধান বক্তা হিসাবে মো: এন মজুমদার তাহার বক্তব্যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে একাতাবদ্ধ হয়ে কাজ করার আশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসাবে মহামূল্যবান বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ। আরো বক্তব্য রাখেন আগামী নির্বাচনের সভাপতি পদপ্রার্থী আব্দুর রব মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক নওশেদ আহাম্মেদ এবং কার্যনির্বাহী সদস্য আজাদ বাকির, খান টিউটরিয়াল এর চেয়ারম্যান নাঈমা খান, ঢাকা জেলা এসোসিয়েশনের সাবেক সভাপতি মিজানুর রহমান, কুমিল্লা জেলা সমিতির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মামুন মিয়াজী, সৌখিন নাট্যগোষ্ঠীর সভাপতি খায়রুল ইসলাম খোকন, বিশিষ্ট সমাজ সেবক কাজী আবদুর রশিদ, এটর্নী মঈন চৌধুরীর সহকারী সর্বজীদ পোদ্দার, এটর্নী এইচ ব্রোস ফিসার, মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি নুরুল হাসান এবং ফরিদুল আলম, বাপার সভাপতি লেপটেনেন্ট সুজাদ খান এবং সেক্রেটারি হুমায়ুন কবির।


অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন সংগঠনের সম্মানিত সদস্য রফিকুল ইসলাম তালুকদারে সুযোগ্য সন্তান নাবিল তালুকদার, গীতা পাঠ করেন সংগঠনের সাবেক সংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র বর্মন, উপস্থিত সকলে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন সম্প্রতি শ্রীলংকার মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এবং একই সাথে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সংগঠনের উপকমিটির আহ্বাযক রহিম চৌধুরী এবং সদস্য সচিব সাখাওয়াত হোসেন উজ্জলের স্বাগতিক বক্তব্যের মাধ্যমে আলোচনা সভাটি শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, নবাগত সদস্য হতে বক্তব্য রাখেন তমাল হোসেন এবং সকল সদস্যদের পক্ষ হতে বক্তব্য রাখেন আনোয়ারুল ইসলাম। সংগঠনের আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সুরকার ও গীতিকার গৌছ খান এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাহিত্যিক আহম্মদ হোসেন বাবু। সংগঠনের ধারা উপধারা মেনে দীর্ঘ ১০ বৎসর নিয়মিত মাসিক চাঁদা পরিশোধ করে আজীবন সদস্যপদ গ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা মীর এইচ জামাল, সংগঠনের সহ সাধারণ সম্পাদক কবির আলীকে তাহার আঞ্চলিক লক্ষীপুর ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ক্রেষ্ট প্রদান করা হয়। উপকমিটির পক্ষ হতে সাবেক সভাপতি নুরুল হাসানের নেতৃত্বে বর্তমান সভাপতি ওয়াসীম উদ্দিন ভূঁইয়াকে আউট স্ট্যান্ডিং কর্মকান্ডের জন্য এপ্রিসিয়েশন এওয়ার্ড প্রদান করা হয়। বাপার প্রথম সহ সভাপতি সারজেন্ট তারিক চৌধুরীকে তাহার বিশেষ কৃতিত্বের জন্য সংগঠন তাকে এসিভমেন্ট এওয়ার্ড প্রদান করে। জ্যাকজমকপূর্ণ পার্টি হলে একটি মনমুদ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন সংগঠনের সদস্য মনিরুজ্জামান বাবু, চমৎকার নৃত্য পরিবেশন করেন প্রবাসের অন্যতম নৃত্যশিল্পী সিমরান খান, সায়েরা রেজা, ক্লোজআপ ওয়ান এর শিল্পী রাজীব ও মিজানুর রহমানের মনমুদ্ধকর গানে মাতিয়ে তুলেছিল উপস্থিত সকলকে। পরিশেষে নৈশভোজের আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানটি রাত ১২:৩০ মিনিটে সমাপ্তি ঘোষনা করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension