প্রবাস

যশোর এসোসিয়েশনের জমজমাট বর্ষবরণ ও অভিষেক অনুষ্ঠান

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: যশোর এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর পহেলা বৈশাখ ও অভিষেক অনুষ্ঠানটি অনুষ্টিত হয় কুইন্স প্যালেসে। প্রচুর পরিমান দর্শক সমাগমে অনুষ্ঠানটি হয়ে উঠেছিল অনবদ্য এবং মনগ্রাহী। সভাপতি শাওন বাবলা, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম বাদল, আহ্বায়ক কামাল হোসেন (বড়), সিনিয়র সহ সভাপতি মো: বাবুল আরো অনেকের সাহায্যেই অনুষ্ঠানটি স্বার্থক হয়ে উঠেছিল।

সাধারণ সম্পাদক তারিকুল হোসাইন বাদল তাদের সম্মানিত কমিটির সদস্যদের একে একে মঞ্চে আহ্বান করে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করে। সম্মান প্রদর্শন করে যশোরের বাণী জুয়েলার্সের মালিককে এবং খলিল বিরিয়ানী হাউজের মালিক খলিলুর রহমানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান করেন। মঞ্চে আসনকৃত সদস্যরা একে একে নববের্ষর শুভেচ্ছা ও মূল্যবান বক্তব্য রাখেন।

সভাপতি শাওনা বাবলা তার জোরালো বক্তব্যে বলেন, ১৫ বছর অক্লান্ত পরিশ্রম করে যশোর এসোসিয়েশনকে উন্নতির শিখরে পৌছে দিয়েছেন। যশোর ছাড়াও বাংলাদেশের সকল মানুষের সাহায্য করার উদ্দেশ্যেই এই সংগঠন । নিউইয়র্কে বসবাসরত সকল বাঙালী নাগরিকের পাশেই আছে এই যশোর এসোসিয়েশন। মৃত ব্যক্তির লাশ বাংলাদেশে পাঠানো সহ অনেক সমস্যার সাহায্যে হাত বাড়ান এই সংগঠন।

সাধারণ সম্পাদক তারিকুল হোসাইন বাদল তার বক্তব্যে যশোর বাসীকে একত্রে হয়ে কাজ করার আহ্বান জানান। যশোর এসোসিয়েশনকে নিউইয়র্কের শ্রেষ্ঠ সংগঠন হিসাবে তৈরী করবেন বলে তিনি আশা করেন। সিনিয়র সহ সভাপতি মো: বাবুল বলেন, তিনি দীর্ঘদিন ধরে যশোরে একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট স্থাপন করার জন্য কাজ করে যাচ্ছেন। তিনি সবার সাহায্য কামনা করেন। আহ্বায়ক কামাল হোসেন (বড়) নববর্ষের শুভেচ্ছা সহ গঠনমূলক কাজ করার জন্য সংগঠনের সবাই অনুরোধ করেন। খলিল বিরিয়ানী হাউজের মালিক তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, তিনি সব সময় বাঙালী কমিউনিটির পাশেই আছেন। এই অনুষ্ঠানে অত্যন্ত সুশাধু ও উন্নতমানের খাবার পরিবেশন করে প্রশংসা অর্জন করেন। অর্থ সম্পাদক কামাল হোসেন (ছোট) নববর্ষের শুভেচ্ছার সাথে সংগঠনের উন্নতির অনেক কথা বলেন।
নতুন কমিটিকে উপস্থিত দর্শকদের কাছে পরিচয় করিয়ে দেন সংগঠনের সাধারন সম্পাদক তারিকুল হোসাইন বাদল। একে একে সদস্যদের মঞ্চে ডাকেন। ছোট ছোট শিশুরা ফুল দিয়ে তাদেরকে বরণ করেন। মঞ্চে আসেন সকল সদস্যরা। ঝলমল বাঙালীর আদলে সাজানো মহিলারা এবং পাঞ্জাবী পড়া পুরষরা লাল গোলাপ নিয়ে মঞ্চে অবস্থান করলে দৃশ্যটি হয়ে উঠে অত্যন্ত সুন্দর এবং দৃষ্টি নন্দিত। চলতে থাকে ফটো সেশন। সাংস্কৃতি পর্বে এসো হে বৈশাখ গানটি সবাই সম্মিলিতভাবে পরিবেশন করেন। এই পর্বটি পরিচালনা করেন অত্যন্ত গুনি শিল্পী শামীমা হোসেন ¯িœগ্ধা।

অনুষ্ঠানের ছোট ছোট বাচচ্চাদের আলপনা একে সাজিয়ে দেয় শিরিন আক্তার বীথি এবং ইতি। তারা অনেক প্রসংশা কুড়িয়েছে। বৃষ্টি একটি সুন্দর গান পরিবেশন করে মিউজিক ছাড়া। জুয়েল পর পর দুটি গান পরিবেশন করেন। নৃত্য শিল্পী নিহা মঞ্চে এসে অত্যন্ত সুন্দর বেশ কয়েকটি নাচ পরিবেশন করেন দর্শকরা সাথে সাথে নাচেন। সাংস্কৃতি সম্পাদক শিপু চাকলাদার অত্যন্ত সুন্দর দুটি গান পরিবেশন করেন। তার কন্ঠ এবং গান পরিবেশনের ষ্টাইল দর্শকদের আনন্দ দিয়েছে। গলার কারুকাজ করা ক্লাসিক রপ্ত শিল্পী সামিনা হোসেন সিগ্ধা বেশ কিছু গান পরিবেশন করেন।। তার গানগুলি ছিল হৃদয় ছোয়া। মাহবুব ভাইয়ের কোপানো ড্যান্স পর্বটি অত্যন্ত মনোগ্রাহী। মঞ্চে প্রায় সমস্ত সদস্যরা ঝুকে ঝুকে নৃত্য করেন। সদস্যরা এতে দেখে এবং নেচে প্রচুর আনন্দ করেন। নিউইয়র্ক ক্রেস রোকসানা মির্জা মঞ্চে এলে দর্শকদের সাড়া পড়ে যায়। উচ্চ বিটের গান পরিবেশন করে এই শিল্পী এত দর্শক নন্দিত হয়েছে। এখানেও তাই হয়েছে। তার গানের সাথে সাথে প্রচুর দর্শক মঞ্চে এসে আনন্দঘন নৃত করে ক্লান্ত হয়ে পড়েন। রোকসানা মির্জার এই পর্বটি অত্যন্ত দর্শক নন্দিত।

যশোর এসোসিয়েশন অত্যন্ত মনমুগ্ধকর ম্যাগানিজ বের করেছেন। যার নাম ছিল ‘আলোকিত বৈশাখ’। ম্যাগাজিনটির আঙ্গিক সজ্জা এবং কাভারটি অত্যন্ত সুন্দর হয়েছে। সম্পাদক মো: আলমগীর হোসেন কবিরকে সবাই অসংখ্য ধন্যবাদ দিয়ে আপ্লুত করেছেন। তিনি প্রসংশার যোগ্য।

সবশেষে রাফেল ড্র আরাম্ভ হয়। প্রথম পুরস্কার ৫০” টিভি, দ্বিতীয় পুরস্কার সেলফোন সহ মোট দশটি পুরস্কার ছিল। ১ম পুরস্কার ৫০” টিভি এবং শেষ পুরস্কারটির কোন দাবীদার থাকে না। সভাপতি শাওন বাবলা বলেছেন টিকিট সহ কেহ দাবী করলে তাকে তার পুরস্কার বুঝিয়ে দেওয়া হবে। অনুষ্ঠানটি অত্যন্ত মনগ্রাহী হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension