ভারত

ফের মুলায়মেই আস্থা রাখছে মৈনপুরী, বাড়ছে সপা–বসপা জোটের অঙ্ক

রূপসী বাংলা কলকাতা ডেস্ক:যোগী যতই দম্ভ দেখান না কেন এখনও সমাজবাদী পার্টির সাম্রাজ্য যে দাঁত ফোটাতে পারেনি সেটা ক্রমশ প্রকাশ্যে আসতে শুরু করেছে। শতচেষ্টা করেও তাই মুলায়মের গড়ে সিঁধ কাটতে পারছে না বিজেপি। প্রথম দফার গণনা বলছে মৈনপুরীতে এগিয়ে রয়েছে সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব। প্রথম দফার ট্রেন্ড বলছে উত্তর প্রদেশে সাতটি আসনে এগিয়ে রয়েছে সপা–বসবা জোট। আর কংগ্রেস এগিয়ে রয়েছে চারটি আসনে। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে রায়বরেলিতে এগিয়ে গিয়েছেন সোনিয়া গান্ধী। এবং আমেঠিতেও স্মৃতি ইরানীকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
যাকে বলে একেবারে হাড্ডা হাড্ডি লড়াই চলছে।

সূত্র: আজকাল

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension