বিনোদন

‘Bigg Boss’এর দর্শকদের জন্যে অবশ্যই সুখবর

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ‘Bigg Boss’এর দর্শকদের জন্য সুখবর। ‘Bigg Boss 13’-এর সঞ্চালনা করতে চলেছেন বলিউডের ভাইজান সলমন খানই। বলিউড সূত্রে জানা গিয়েছে, আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে ‘Bigg Boss’এর নতুন সিজন। আর এই সিজনের সঞ্চালনা করবেন সলমান খান।

কানাঘুষো শোনা গিয়েছিল, এই সিজনের সঞ্চালনা করতে নাও পারেন সল্লু। কিন্তু সম্প্রতি মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে সলমান নিজেই সেই গুজবের পর্দা ফাঁস করেছেন। জানিয়েছেন, তিনি এই শো সঞ্চালনা করছেন।
তাকে জিজ্ঞাসা করা হয়, কানাঘুষো শোনা যাচ্ছিল আর তিনি এই শো সঞ্চালনা করবেন না আপনি? উত্তরে সুলতান বলেন, “আমি চাই যেন এই গুজব সত্যি হয়। কিন্তু আমি এই শো সঞ্চালনা করছি।”

‘Bigg Boss 4’ থেকে এই শো সঞ্চালনা করে আসছেন তিনি। এই নিয়ে মোট ৯ টি সিজন সঞ্চালনা করেছেন। এই শো-এ সলমানের সঞ্চালনা মন কেড়েছে দর্শকদের। তার উপস্থিতির চটকদারিত্ব জয় করে নিয়েছে অনুগামীদের হৃদয়।

এ বছর ‘ভারত’ ছবিতে অভিনয় করেছেন সলমন। ছবিটির পরিচালনা করেছেন, আলি আব্বাস জাফার। ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছেন ওনারই গার্লফ্রেন্ড ক্যাটরিনা কাইফ। চলতি বছরের ৫ জুন ঈদের দিন ছবিটি মুক্তি পেতে চলেছে। চিত্রনাট্য রচনা করেছেন আলি আব্বাস জাফার এবং বরুণ ভি শর্মা। দক্ষিণ কোরিয়ার ছবি ‘ওডে টু মাই ফাদার’-এর অফিসিয়াল অ্যাডোপটেশন ছবিটি। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension