
ছাত্রদলের অনুষ্ঠানে নেতৃবৃন্দ হাসিনার প্রতিহিংসার শিকার খালেদা
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচারি শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির শিকার। তিনি বিনা অপরাধে এক বছরেরও বেশি সময় ধরে জেলে বন্দী হয়ে আছেন। তাকে চিকিৎসাও দেয়া হচ্ছে না। আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গত ২৬ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ছাত্রদল আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এ কথা বলেন। সাইফুর খান হারুণের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা ফাহিম শাকিল অপুর পরিচালনায় অনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, গেস্ট অব অর্নার ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি এবং সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র যুব দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, বিএনপি নেতা আহবাব চৌধুরী খোকন, এলিজা আক্তার মুক্তা, তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এবাদ চৌধুরী, জাহাঙ্গীর হোসেন, সোহরাব হোসেন, খলকু রহমান, বোরহান উদ্দিন, নিউইয়র্ক স্টেট যুব দলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, বিএম বাদশাহ, আবু চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ছাত্রদল নেতা শাহবাজ আহমেদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী আবু জাফর, ফরিদ খন্দকার, সায়েম আহমেদ, তাহমিদ খান, সুমন আহমেদ, জাইদুল হক চৌধুরী, শাহ জালাল রাকিব, সাকিব আহমেদ, জুয়েল আহমেদ কনক, হাবিব জুয়েল, নজরুল ইসলাম, ছদরুন মিয়া, ইকবাল আহমেদ, ইয়াসিন আহমেদ, তাহমিদ, এনামুল হক মান্না, নিল মিয়া মুন্না, সেলিম আলী, আলম রাফছান, অনিক প্রমুখ।
ইফতার ও দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল লতিফ স¤্রাট বলেন, খালেদা জিয়া বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির শিকার। অনেকটা বিনা অপরাধে তিনি কারাভোগ করছেন। আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দল এবং দেশ রক্ষা করতে হবে।

জিল্লুর রহমান জিল্লু বলেন, ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে শেখ হাসিনা চরম সৈ¦রাচারে পরিণত হয়েছেন। তিনি মানুষ হত্যায় মেতে উঠেছেন। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যে শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতির শিকার তা লন্ডনে টেলিফোনে কথার মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন। তিনি টেলিফোনে আওয়ামী লীগের নেতাকে বলেছেন, তারেক রহমান বেশি বাড়াবাড়ি করলে তার মা জীবনেও জেল থেকে বের হতে পারবে না। সুতরাং বিচার কার ইশারায় চলে এটা পরিষ্কার।
গিয়াস আহমেদ বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বেগম খালেদা জিয়াকে জেল মুক্ত করা। তাকে জেল মুক্ত করা না গেলে দল এবং দেশ রক্ষা করা যাবে না।
অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, আন্দোলন ছাড়া বেগম জিয়ার মুক্তি সম্ভব নয়। আন্দোলন করে বেগম জিয়াকে মুক্ত করতে হবে এবং স্বৈরাচারি শেখ হাসিনার পতন ঘটাতে হবে।



