
‘কাকিমা লাগছে’, লুক নিয়ে ট্রোলিংয়ের শিকার করিনা
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: উজ্জ্বল রোদের নিচে দাঁড়িয়ে সেলফি তুলেছেন করিনা কাপুর খান৷ আর সেই ছবির কারণে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার বেবো৷ ৩৮ বয়সী করিনাকে ‘কাকিমা’ বলতেও কারোর মুখে বাধেনি৷ এছাড়া উড়ে এসেছে নানা কটুক্তিও৷ তবে কটাক্ষকারীদের পাল্টা জবাব দেন করিনার ফ্যানরাও৷
তাসকানে গরমের ছুটি কাটাতে গিয়েছেন করিনা কাপুর খান৷ সঙ্গে গিয়েছেন স্বামী সইফ এবং অবশ্যই ছোট্ট তৈমুর৷ গরমের ছুটির আমেজে করিনার নানা মুডের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷ সইফ পত্নীর কয়েকটি ছবি মোটেই ভালোভাবে নেননি নেটিজেনরা৷ ছবির নিচে কেউ লেখেন, বয়স্ক লাগছে বড্ড৷ মজার ছলে কেউ লেখেন, করিনা কাকিমা৷
https://www.instagram.com/p/ByaAY_LFaDw/?utm_source=ig_embed
নেটিজেনরা যখন করিনাকে নিয়ে ট্রোলিংয়ে ব্যস্ত তখন ময়দানে নামে নায়িকার ভক্তরা৷ পাল্টা মন্তব্যে তারাও লেখেন, ওল্ড ইজ গোল্ড৷ সেলফিটি খুবই গর্জাস৷ এতে অবশ্য নেটিজেনদের দমানো যায়নি৷ এবার তারা লিখতে শুরু করেন, করিনা বোধহয় অপুষ্টিতে ভুগছে৷ কেউ কেউ লেখেন, বেবোকে কেউ গ্লুকোজ দাও৷ প্লিজ করিনা তুমি কিছু খেয়ে নাও ইত্যাদি মন্তব্য দেখতে পাওয়া গিয়েছে৷
আগেও করিনা বডি শেমিংয়ের শিকার হয়েছেন৷ গত বছর মণীশ মালহোত্রার ফ্যাশন শোয়ে করিনার সাইজ জিরো লুক নেটিজেনদের পছন্দ হয়নি৷ তখন ফ্যানরা তাঁকে ভালো করে খাবার খাওয়ার পরামর্শ দেয়৷ সোনম কাপুরের বিয়েতেও তাঁর ফিগারে কোনও পরিবর্তন দেখা যায়নি৷ সেই সময় ট্রোলিংয়ের শিকার হন বেবো৷
আগামী দিনে করিনাকে কাজ করতে দেখা যাবে গুড নিউজ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে। এছাড়া তাঁকে দেখা যাবে তখত আর আংরেজি মিডিয়াম ছবিতে। শেষের ছবিতে করিনা প্রথমবার ইরফান খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন৷



