
অবশেষে বাম পা কেটে ফেলতে হলো অভিনেতা বাবরের
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে অভিনেত বাবর। বেশ অনেক দিন ধরেই অসুস্থ আছেন তিনি। অবশেষে গ্যাঙরিনের কারণে বাম পা কেটে ফেলতে হলো এই অভিনেতার।
বাবরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে তার অপারেশন হয়
অভিনেতা বাবরের স্ত্রী লতিফা বাবর বলেন, গত রোববার তার অপারেশন হয়েছে। তার হাটুর নিচে থেকে কেটে ফেলে দিয়েছে। ডাক্তার খালেকুজ্জামান জিপুর তত্ত্বাবধানে এই অপারেশন হয়েছে। তবে তার অবস্থা এখন ভালো নয়।
তিনি আরো জানান, এর আগে ডাক্তারের পরামর্শে একই পায়ের তিনটি আঙ্গুল ফেলে দেওয়া হয়েছিল।’
টাকার অভাবে হয়তো হাসপাতাল ছেড়ে বাসায় চলে যেতে হবে উল্লেখ করে বাবরের স্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ আর আমাদের আর্থিক অবস্থাও ভালো নয়। যে কারণে অনেক কষ্ট করেই আমাদের টাকা ম্যানেজ করে থেমে থেমে চিকিৎসা করাতে হচ্ছে। জানি না কতদিন হাসপাতালে রাখতে পারবো,‘
আমজাদ হোসেন পরিচালিত ‘বাংলার মুখ’ চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হলেও বাবরকে দর্শকরা চিনেন মূলত খলনায়ক হিসেবে। তিনি এরই মধ্যে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে কিছুটা দূরে থাকলেও একটু সুস্থবোধ করলেই এফডিসিতে আড্ডা দিতেন তিনি।



