প্রবাস

নতুন প্রজন্মের বাংলাদেশীদের বাংলা বই দিলেন কনসাল জেনারেল

রূপসী বাংলা প্রবাস ডেস্ক:নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জনুনসো ১৮ জুন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আগত বাংলাদেশী-আমেরিকান শিশুদের মাঝে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বাংলা ভাষার বিভিন্ন বই প্রদান করেন। আমেরিকায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশীদেরকে বাংলা ভাষা শিক্ষার উৎসাহ দিয়ে কনসাল জেনারেল তাদের পিতা-মাতাকে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান। তিনি কনস্যুলার সেবা নিতে আসা অভিভাবকদেরকে তাদের সন্তানদের বাংলা শেখার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত প্রথমন থেকে পঞ্চম শ্রেণীর বাংলা ভাষার বিভিন্ন পাঠ্যপুস্তক (বাংলা, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান ও নৈতিক শিক্ষা) কনস্যুলেট থেকে বিনামূল্যে নেয়ার জন্য অনুরোধ জানান।

কনসাল জেনারেল এ সময় শিশু-কিশোরদের সাথে কথা বলেন। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার রুপকার বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তাদের অবগত করেন।

শিশু-কিশোরদের বাংলা ভাষা শেখার জন্য উৎসাহ প্রদান ও বিদেশে বাংলা ভাষার বিস্তারে জন্য কনস্যুলার সেবা নিতে আসা সেবা প্রার্থীরা এসময় কনসাল জেনারেল ফয়জুননেসাকে বিনামূল্যে বাংলা বই বিতরনের কার্যক্রমের প্রশংসা করেন এবং এ ধরনের কাজ অব্যাহত রাখার অনুরোধ জানান।

উল্লেখ্য, ফয়জুননেসার বিশেষ আগ্রহে বাংলাদেশ থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত বিপুলসংখ্যক প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বাংলা ভাষার বই সংগ্রহ করা হয়েছে, যা নিউইয়র্ক এবং পাশ্ববর্র্তী বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলা ভাষা শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সরবরাহ করা হচ্ছে। তিনি আগ্রহী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সচেতন অভিভাবককে কনস্যুলেট থেকে বই সংগ্রহ করার অনুরোধ জানান। উল্লেখ্য, নিউইয়র্কের বিভিন্ন লাইব্রেরীতে এ সকল বাংলা বই সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension