বিনোদন

বলিউড অভিনেতা অমরীশ পুরীর জন্মদিনে গুগল ডুডল-এর সম্মান

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: আজ ২২ জুন বলিউড অভিনেতা অমরীশ পুরীর ৮৭তম জন্মদিনে দেখা গেল গুগল ডুডল-এ তাঁকে সম্মানিত করতে৷ এই অভিনেতার জন্মদিন উপলক্ষ্যে যে ডুডলটি গুগল তুলে ধরেছে সেটি পুণের একশিল্পী দেবাংশু মৌলিকের সৃষ্টি ৷

বলিউডের চরিত্র অভিনেতা অমরীশ পুরী আইকনিক হয়ে রয়েছেন খলনায়ক হিসেবে প্রচুর হিন্দি ছবিতে অভিনয়ের জন্য ৷ বিশেষত মিস্টার ইন্ডিয়া ছবিতে তাঁর মোগ্যাম্বো চরিত্রটি খুবই জনপ্রিয়৷ সেই সময় কেন, এখনও লোকের মুখে মুখে চলে তাঁর জনপ্রিয় সংলাপ ‘মোগ্যাম্বো খুশ হুয়া’৷

১৯৩২ সালে পঞ্জাবে জন্মগ্রহণ করেন অমরীশ পুরী৷ ৩৯ বছর বয়েসে তিনি প্রথম ছবিতে অভিনয় করেন৷ তবে তার আগে তিনি নাটকে অভিনয় করতেন ৷ তাছাড়া ‘ভয়েজ ওভার’ শিল্পী হিসেবেও কাজ করতেন৷

১৯৭১ সালে বলিউডে তিনি পা রাখেন ‘রেশমা আউর শেরা’ ছবিতে ৷ তাছাড়া তিনি হলিউডেও পা রেখেছিলেন, রিচার্ড অ্যাটেনবারোর অস্কারজয়ী গান্ধী ছবিতে অভিনয়ের মাধ্যমে৷ স্টিফেন স্পিলবার্গের ‘ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য টেম্পল অফ ডুম’ ছবিতে অভিনয় করেছিলেন অমরীশ পুরী৷

২০০-র বেশি ছবিতে তিনি অভিনয় করেন৷ ফলে দেশের হিন্দির পাশাপাশি তিনি কন্নড়, মারাঠী পাঞ্জাবী মালায়ালম, তেলুগু এবং তামিল ছবিতে অভিনয় করেছেন৷ ২০০৪ সালের ২৭ ডিসেম্বর অমরীশ পুরী প্রয়াত হন৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension