বিনোদন

এবার ঢাবিতে গান গাইবেন ড. মাহফুজুর রহমান

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংস্কৃতিক একটি অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান ও আলোচিত গায়ক ড. মাহফুজুর রহমান। দ্বি-দেশীয় এ অনুষ্ঠান মঙ্গলবার বিকেল শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে আয়োজিত কোরিয়ান-বাংলা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে গান শোনাবেন তিনি। তবে অনুষ্ঠানে কোন টিকিটের ব্যবস্থা করা হয়নি।

সোমবার টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ডাকসুর সাংস্কৃতিক সম্পাদক আসিফ তালুকদার। তবে ড. মাহফুজুর রহমান গান পরিবেশন করবেন কিনা তা জানায়নি আয়োজকরা।

তিনি জানান, অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ, মাইম অ্যাকশন, ব্যান্ড সোসাইটিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঞ্চে পারফর্ম করবে।

লিখিত বক্তব্যে ডাকসুর সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার বলেন, ‘দক্ষিণ কোরিয়ার হ্যাংসু বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ইন্টারন্যাশনাল অ্যান্ড ইউনিক ইন্টারন্যাশনাল ল্যাংগুয়েজ অনুষ্ঠানটির আয়োজক। সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)। এটিএন বাংলা ও রেডিও ধ্বনি মিডিয়া পার্টনার।

অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, নৌ পরিবহন সচিব মো. আব্দুস সামাদ, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. বিল্লাল হোসেন ও আইবিএ’র সাবেক পরিচালক ড. সাইফুল মাজিদ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension