খেলা

কিংবদন্তিকে লারাকে টপকে নয়া মাইলস্টোনের সামনে গেইল

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : দল বিশ্বকাপের নক-আউটের দৌড় থেকে ছিটকে গিয়েছে অনেক আগেই। বৃহস্পতিবার হেডিংলেতে নিয়মরক্ষার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই ম্যাচেই এক বিরাট মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে ক্যারিবিয়ান ওপেনার। বৃহস্পতিবার ব্যাট হাতে আর ১৮ রান যোগ করতে পারলেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান হিসেবে কিংবদন্তি ব্রায়ান লারাকে টপকে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হবেন ক্রিস গেইল।

বৃহস্পতিবার হেডিংলেতে আফগানিস্তান-ওয়েস্ট ইন্ডিজ নিয়মরক্ষার ম্যাচের ইউএসপি তাই অবশ্যই ক্রিস্টোফার হেনরি গেইল। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে গেইলসুলভ বিশেষ কিছু দেখার সৌভাগ্য হয়নি ক্রিকেট অনুরাগীদের। ৭ ম্যাচে চলতি বিশ্বকাপে মাত্র ২টি অর্ধশতরান এসেছে ‘দ্য ইউনিভার্স বসের’ ব্যাট থেকে। তবে ব্যাটে কমবেশি রানের ফুলঝুরির মধ্যেই গেইলের মুকুটে নতুন পালক যোগ হওয়ার হাতছানি। যদিও নয়া মাইলস্টোন ছুঁতে দরকার মাত্র ১৮ রান, তবুও টুর্নামেন্টের শেষ ম্যাচে ব্যাটে ঝড় তুলে মধুরেন সমাপয়েতের লক্ষ্যেই ক্যারিবিয়ান ওপেনার।

২৯৫ ম্যাচে ২৮৫ ইনিংসে ত্রিনিদাদের রাজপুত্র ব্রায়ান চার্লস লারার সংগৃহীত রানসংখ্যা ১০,৩৪৮। বৃহস্পতিবার ম্যাচের আগে অবধি ২৯৪ ম্যাচে ২৮৭ ইনিংসে গেইলের সংগৃহীত রান ১০,৩৪১। অর্থাৎ রানের নিরিখে লারাকে টপকে যাওয়ার পাশাপাশি কেরিয়ারে ওয়ান ডে ম্যাচ খেলার নিরিখে কিংবদন্তিকে ছুঁয়ে ফেলবেন ইউনিভার্স বস। তবে ইতিমধ্যেই লারার তুলনায় ২টি ইনিংস বেশি খেলেছেন তিনি। সে যাইহোক বিশ্বকাপে দলের হতশ্রী পারফরম্যান্সের মাঝে বৃহস্পতিবার গেইলের অনন্য কীর্তি যে আলাদা মাত্রা যোগ করবে তা বলাই বাহুল্য।

বৃহস্পতিবার লারাকে টপকালে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহের নিরিখে নিজেকে দ্বাদশতম স্থানে নিয়ে যাবেন গেইল। ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহের নিরিখে প্রথম তিন স্থানে যথাক্রমে রয়েছেন সচিন তেন্ডুলকর, কুমার সঙ্গাকারা ও রিকি পন্টিং।

ওয়ান ডে ক্রিকেটে রান সংগ্রহের নিরিখে ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ:
ব্রায়ান লারা- ১০,৩৪৮ রান (২৯৫ ম্যাচ)
ক্রিস গেইল- ১০,৩৩১ রান (২৯৪ ম্যাচ)
শিবনারায়ণ চন্দ্রপল – ৮,৭৭৮ রান (২৬৮ম্যাচ)
ডেসমন্ড হেইনস- ৮,৬৪৮ (২৩৮ ম্যাচ)
ভিভিয়ান রিচার্ডস- ৬,৭২১ (১৮৭ ম্যাচ)

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension