
বাংলাদেশ
ইউএনও কামাল মোহাম্মদ রাশেদকে বিদায়ী সংবর্ধনা দিলেন সদর উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ
ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার সাবেক নির্বাহী অফিসার কামাল মোহাম্মদ রাশেদ কে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন শিবালয় সদর উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ।
রবিবার ১১ মার্চ কলেজ ক্যাম্পাসে কলেজ শিক্ষক, কর্মচারী, কলেজ শাখা ছাত্রলীগ ও কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধক্ষ্য বাসুদেব কুমার দে শিকদারের সভাপতিত্বে, কলেজের বাংলা বিভাগের প্রধান ইসলাম মোল্লা বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের মানপত্র পাঠ করেন ।
এসময় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ – সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক – সম্পাদক সুভাষ মজুমদার, প্রভাষক উওম কুমার সরকার, আঃনঃম বজলুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ -সম্পাদক দুলাল হোসেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সবজাল হোসেন টিপু প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে শিবালয় সদর উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ পরিবার ও কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ইউএনও কামাল মোহাম্মদ রাশেদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ইউএনও কামাল মোহাম্মদ রাশেদকে পদোন্নতি দিয়ে বি-বাড়ীয়া জেলার এডিসি হিসেবে বদলি করা হয়। গত ২৭ ফেব্রুয়ারি নতুন ইউএনও মেহেদী হাসানের কাছে তার দ্বায়িত্ব হন্তান্তর করেন তিনি।



