প্রবাস

বাংলাদেশ এসোসিয়েশন অব আটলানটিক কাউন্টির সভা অনুষ্ঠিত

সুব্রত চৌধুরী:নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির একটি ভেনুতে গত ২৪ জুলাই ,২০১৯, বুধবার রাতে বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খান   এর পৌরহিত্যে ও সাধারন সম্পাদক সোহেল আহমদ এর পরিচালনায়  সভায় বক্তব্য রাখেন    ‘বাংলাদেশ মেলা’ আয়োজক কমিটির আহবায়ক আহসান হাবীব,সদস্য সচিব মিরাজ খান ও প্রধান সমন্বয়কারী বিপ্লব দেব, সংগঠনের কর্মকর্তা সাব্বির হোসেন ভূঁইয়া,শামসুল ইসলাম শাহজাহান ,আব্দুল জামিল,সৈয়দ মো: কাউসার,জাহাংগীর হোসেন ভূঁইয়া,হাবিবুর রহমান,বিপ্লব দাশ,পলাশ চৌধুরী ,আলী হোসেন,শেখ সেলিম,রতন ভট্টাচার্য প্রমুখ।   সভায় বক্তারা সংগঠনের উদ্যোগে আগামী ২৭ আগষ্ট, মংগলবার অনুষ্ঠিতব্য “বাংলাদেশ মেলা” আয়োজনের প্রস্তুতির সার্বিক অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করেন এবং মেলার  প্রস্তুতির অগ্রগতিতে  সন্তোষ প্রকাশ করেন।সভায় বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির কর্মকর্তারা “বাংলাদেশ মেলা” সফল  করার জন্য বাংলাদেশ কমিউনিটির সকলের সহযোগীতা কামনা করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension