
হোটেল রুমে ভক্তদের নিয়ে আলিয়া!
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: একটি ছবির কাজ শেষ হতে না হতেই শুরু হয়ে যাচ্ছে নতুন ছবির স্ক্রিপ্ট রিডিং বা শ্যুটিং। এভাবেই শুধু ব্যস্ততায় কাটছে আলিয়া ভাটের দিন। বর্তমানে তিনি ভারতের উটি শহরে রয়েছেন মহেশ ভাটের ছবি সড়ক ২-এর শ্যুটিংয়ে। সেখান থেকেই ভক্তদের জন্য রইল আলিয়ার বিশেষ চমক। হোটেলের রুমে আমন্ত্রণ জানালেন ভক্তদের, পরিচয় করিয়ে দিলেন শ্যুটিংয়ের দিনে তার প্রতিদিনের রুটিনের সঙ্গে।
ভারি মেকআপ বা দামি ডিজাইনার পোশাকে নয়, ভিডিওতে আলিয়াকে পাওয়া গেল ঘরোয়া রূপে, আরামদায়ক বাথ রোবে পরা ছিলেন তিনি। খোশ মেজাজ আলিয়া জানালেন, সকাল সকাল সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনো সম্পর্ক রাখেন না তিনি। বরং চেষ্টা করেন গুরুত্বপূর্ণ ম্যাসেজগুলোর উত্তর দিতে।
আর বাসায় থাকলে খবরের কাগজ এবং এক কাপ গরম লেবু পানি দিয়ে শুরু হয় আলিয়ার সকাল। আর কী কী থাকে আলিয়া ভাটের প্রতিদিনের কাজের তালিকায়? শুনে নিন তার মুখ থেকেই।



