বিনোদন

পাকিস্তান যাওয়ায় ভারতে নিষিদ্ধ মিকা সিং!

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বর্তমান কাশ্মীর ইস্যুকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে ঠাণ্ডা যুদ্ধ! আর এর মধ্যেই গোপনে পাকিস্তানে গিয়ে একটি অনুষ্ঠানে গান গিয়েছে ভারতের জনপ্রিয় সঙ্গীত তারকা মিকা সিং। যার ফলে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন মিকা সিংয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

জানা গেছে, ৮ আগস্ট করাচিতে এক ধনকুবেরের মেয়ের বিয়েতে নিজের টিমসহ গান গাইতে গিয়েছিলেন মিকা। চুপি চুপি সেই অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও একটি ছোট্ট ভিডিও ক্লিপ প্রকাশ্যে চলে আসে। আর এরপরেই বলিউডের এই জনপ্রিয় সংগীতশিল্পীকে নিয়ে ওঠে নিন্দার ঝড়।

তার জের ধরেই অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন নিষেধাজ্ঞা জারি করে মিকার উপর। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন মিকার উপর নিষেধাজ্ঞা জারি করার খবর প্রকাশ করে।

তাদের বিবৃতিতে বলা হয়, অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’-এর সদস্যরা মিকা সিংকে বয়কট করল। কোনও প্রযোজনা সংস্থা কিংবা কোনো ব্যক্তি মিকার সঙ্গে কাজ করতে পারবেন না। আর ভবিষ্যতে কেউ যদি এই নির্দেশের অন্যথা করে তাহলে তা আইনত অপরাধযোগ্য বলে গণ্য হবে।

তবে মিকার উপর শুধু নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত থাকেনি অল ইন্ডিয়া সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন। এমনকি গায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়ে এই সংগঠনের তরফে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনও জানিয়েছে। শিগগির হয়তো রাজনৈতিকভাবেও শাস্তির সম্মুখীন হতে পারেন মিকা সিং।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension