
বাংলাদেশ
মানিকগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন
ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কের একমাত্র উন্মুক্ত স্থানে অবৈধভাবে দোকান নির্মানের প্রতিবাদে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং লিজ বাতিলের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার ১২ মার্চ দুপুরের দিকে মানিকগঞ্জ পৌরসভার নাগরিক বৃন্দ নামে একটি সংগঠনের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন,জেলা আ,লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতানুল আজম আপেল,কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তাপস সাহা,জেলা যুবলীগের সদস্য মশিউর রহমান ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খালিদ প্রমূখ।



