বাংলাদেশ

সিরাজগঞ্জে ৫ হাজার ৬ শত পিস ইয়াবাসহ আটক ১

ঢাকা প্রতিনিধি:সিরাজগঞ্জের  উল্লাপাড়া উপজেলার বাবলাতলা এলাকা থেকে  ৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ আজগর আলী (৪০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।
আটক আজগর আলী উপজেলার বাবলাতলা এলাকার আবুল হোসেন মোল্লার ছেলে।
মঙ্গলবার (১৩ মার্চ) বিকেলের দিকে  সংবাদ সম্মেলনের মাধ্যমে  মাধ্যমে র‍্যাব -১২ এ তথ্য নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমনের নেতৃত্বে উপজেলার বাবলাতলা গ্রামে অভিযান চালিয়ে ৫ হাজার ৬শ’ পিস ইয়াবাসহ আজগরকে আটক করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension