বাংলাদেশ

কোটালীপাড়ায় দুই মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইয়াবাসহ পালন হাওলাদার (২০) ও শামিম (২১) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কুশলা বাজারের চৌধুরী মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে পালন হাওলাদার ও হরিনাহাটি গ্রামের লিয়াকতের মুদি দোকনের পাশ থেকে শামিমকে গ্রেফতার করে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, পালন হাওলাদার ও শামিম মাদক বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ১০পিচ ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পালন হাওলাদার উপজেলার টুটাপাড়া গ্রামের আশ্রাফ হাওলাদারের ছেলে ও শামিম হরিনাহাটি গ্রামের জালাল খানের ছেলে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মাদক আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension