বিনোদন

রণবীর-আলিয়ার এই বিয়ের ছবির পিছনে আসল গল্পটা ঠিক কী

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: রণবীর কাপুর ও আলিয়া ভাট কি সত্যিই বিয়ে করে ফেললেন! নেট দুনিয়ায় এখন এই জল্পনাই তুঙ্গে। কারণ নেটিজেনদের মাঝে সাড়া ফেলেছে আলিয়া-রণবীরের একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে বর-কনের বেশে মুখোমুখি দাঁড়িয়ে তারকা জুটি।

এই ছবি দেখেই ভক্তদের মধ্যে জোর জল্পনা, তা হলে কি বিরাট-অনুষ্কার মতোই গোপনে বিয়ে সেরে ফেললেন আলিয়া-রণবীরও। তা-ও আবার ঋষি কাপুরের জন্মদিনেই। ছবিটি ভাইরাল হয় রণবীর কি দুলহন ক্যাপশনের সঙ্গে। কিন্তু সত্যিই কি গাঁটছড়া বেঁধেছেন রণবীর-আলিয়া। না কি এর পিছনে রয়েছে অন্য কোনও গল্প!

না, বাস্তবে তাঁরা বিয়ে করেননি। আর এই ছবিটিও ফোটোশোপের মাধ্যমে বানানো। মূলত একটি বিজ্ঞাপনের জন্য আলিয়া কনের বেশে সাজেন। কিন্তু সেই বিজ্ঞাপনে কোনও ভাবেই যুক্ত নন রণবীর। এই কাণ্ডটা ঘটিয়েছেন রণবীর-আলিয়ারই এক ভক্ত।কনের বেশে আলিয়ার ছবির সামনেই নিখুঁত ভাবে বসিয়েছেন বরের বেশে রণবীরের একটি ছবি। পুরোটাই ফোটোশপের কারিকুরির মাধ্যমে। আর এই ছবি ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি। কারণ বেশ কিছুদিন ধরেই বিটাউন জুড়ে এই দম্পতির বিয়ের গুঞ্জন চলছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension