বাংলাদেশ

এরশাদ শেখ হাসিনার গৃহপালিত নেতা ছিলেন: ফখরুল

রূপসী বাংলা নিউজ ডেস্ক: হুসেইন মুহাম্মদ এরশাদ বরাবরই শেখ হাসিনার গৃহপালিত নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর শেরেবাংলাস্থ চন্দ্রিমা উদ্যানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে মহিলা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

ফখরুল বলেন, এরশাদ বরাবরই শেখ হাসিনার গৃহপালিত নেতা ছিলেন। আর তার মৃত্যুর পর উনার স্ত্রী রওশন এরশাদ এই দায়িত্ব নিয়েছেন।

তিনি বলেন, সংসদে প্রায়ই তিনি (শেখ হাসিনা) মিথ্যা কথা বলেন। যে কথাগুলোর কোন ভিত্তি নেই এবং ইতিহাস স্বাক্ষ্য দেয় না। আর এরশাদ যখন জবর দখল করে ক্ষমতা দখল করে তখন তার (শেখ হাসিনা) কাজ দেখেই আমরা বুঝেছি, এরশাদকে সাথে নিয়ে তিনি গণতন্ত্রকে ধ্বংস করেছেন এবং মানুষের অধিকার কেড়ে নিয়েছেন।

দেশে গণতন্ত্র নেই মন্তব্য করে ফখরুল বলেন, যিনি (খালেদা জিয়া) গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করছেন, তাকে আজ সরকার রাজনৈতিক উদ্দেশ্যে কারাগারে বন্দি করে রেখেছে। তিনি খুবই অসুস্থ্য। কিন্তু তার কোন চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না।

বিএনপি মহাসচিব বলেন, আজ আমরা এখানে খালেদা জিয়াকে মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার করার শপথ নিয়েছি। আমরা আশা করি, আন্দোলন-সংগ্রামের মধ্যে দিয়েই আমরা বেগম জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করবো।

এসময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension