
যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্দ্যোগে কর্মী সমাবেশ
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:গত ১১ই সেপ্টেম্বর ২০১৯ ইং রোজ বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আধুনিক বাংলাদেশের রুপকার, মাদার অব হিউমিনিটি, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্ক আগমন উপলক্ষ্যে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্দ্যোগে ।

সংগঠনের সভাপতি নুরুজ্জামান সরদারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সুবল দেবনাথের পরিচালনায় উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সারা বাংলার যুব সমাজের অহংকার,ঢাকা-৮ আসনের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব এ্যাড. মোল্লা মো: আবু কাওছার । বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ ।

বিশেষ বক্তা হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, বক্তা হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কার্যকরী সদস্য ওয়াহাব জোয়ার্দার । উক্ত কর্মী সভায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ,যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিকলীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগ, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ, নিউইর্য়ক স্টেট ও সিটি আওয়ামীলীগ সহ শত শত নেতাকর্মী উপস্হিত ছিলেন । প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্বের একটি ব্র্যান্ডের নাম । তিনি আসতেছেন নিউইয়র্কে ২২শে সেপ্টেম্বর, যতদিন থাকবেন ততদিন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগকে নেত্রীর ভ্যানগার্ড হিসেবে সর্বক্ষন পাশে থাকার নির্দেশ দেন । পরিশেষে সংগঠনের সভাপতির সমাপনী বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।



