
বারী হোম কেয়ারের জ্যাকসন হাইটসে নতুন শাখার উদ্বোধন
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: নিউইয়র্কে বাংলাদেশীদের জন্য সেবামূলক প্রতিষ্ঠান বারী হোম কেয়ারের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। পুরাতন শাখাটি আগুনে পুড়ে যাবার পর জ্যাকসন হাইটসের নতুন ঠিকানা ৭২-২৪ ব্রডওয়েতে নতুন শাখার উদ্বোধন করা হয়। গত ৮ অক্টোবর সন্ধ্যায় ফিতা কেটে এবং দোয়া মাহফিলের মধ্যদিয়ে এই শাখার উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক এবং কম্যুনিটি এক্টিভিস্ট আহসান হাবিবের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসিফ বারী টুটুল, বারী হোম কেয়ারের চেয়ারম্যান মুনমুন হাসিনা টুটুল, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, এনওয়াই ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, জেবিবিএ’র কর্মকর্তা ফাহাদ সোলায়মান, কম্যুনিটি এক্টিভিস্ট কাজী শাখাওয়াত হোসেন আজম, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, ফিরোজ আহমেদ, সিপিএ মোহাম্মদ সরওয়ার, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী গিয়াস আহমেদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামি সেন্টার এন্ড মসজিদের ইমাম মাওলানা আব্দুস সাদিক।
উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ বারী টুটুল বলেন, বারী হোম কেয়ার গত ৩ বছর ধরে প্রবাসী বাংলাদেশী কম্যুনিটির প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম- অসুস্থ্যদের নিষ্ঠার সাথে সেবা দিয়ে আসছে। আমরা আমাদের দায়িত্ব দ্রুততার সাথে পালন করি। গ্রাহকদের সর্বাধিক আর্থিক ও শারীরিক সুবিধা নিশ্চিত করতে আমাদের দক্ষ ও অভিজ্ঞ টিম রয়েছে। যারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আসার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মুনমুন বারী হাসিনা বারী হোম কেয়ারের মাধ্যমে সেবা নেয়ার জন্য সবার প্রতি আহবান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ নমি, গিয়াস মজুমদার, কিউ জামান, আলী ইমাম শিকাদার, মোস্তাক আহমেদ, মনির হোসেন, বক্সার সেলিম, মোহাম্মদ নিজাম প্রমুখ।

নতুন শাখা উদ্বোধন উপলক্ষ্যে লায়ন্স কøাবের পক্ষ থেকে আহসান হাবিবসহ অন্যান্য কর্মকর্তারা আসিফ বারী টুটুল ও মুনমুন হাসিনা বারীকে ফুলেল শুভেচ্ছা জানান।
ফিতা কেটে নতুন অফিসের উদ্বোধন করেন নার্গিস, আহমেদ, মুনমুন হাসিনা বারীসহ অন্যান্য কর্মকর্তারা।



