বাংলাদেশ

শিবালয়ে কমিউনিটি পুলিশের জঙ্গী, সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভা

ঢাকা প্রতিনিধি:মানিকগঞ্জের শিবালয় উপজেলার দুর্গম আলোকদিয়া চরে তেওতা  ইউনিয়ন কমিউনিটি পুলিশের জঙ্গী,সন্ত্রাস ও মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার( ১৮ মার্চ) বিকেলের দিকে  তেওতা ইউনিয়ন কমিউনিটি পুলিশের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তেওতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপত্বিতে অনুষ্ঠানে  প্রধান অতিথী  হিসাবে  উপস্থিত ছিলেন শিবালয় সার্কেলের অতিরিক্ত  পুলিশ সুপার মো. মাহাবুবুর রহমান(পিপিএম)।
এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  শিবালয় থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা ( ওসি) মো. হাবিবুল্লাহ  সরকার,  কমিউনিটি পুলিশের উপজেলা শাখার সহ- সভাপতি লুৎফর রহমান সেন্টু, কমিউনিটিং পুলিশের ( সিপিও) এসআই আব্দুল জলিল, বৈশাখী টেলিভিশনের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মারুফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ,   দুর্গম আলোকদিয়া চরে আইনশৃংঙ্খা বিষয়ে এলাকার বাসিন্দাদের সচেতনা মুলক দিকনির্দেশনা প্রদান করেন। মাদক,  জঙ্গী সন্ত্রাস করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানান।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension