প্রবাস

নিউইয়র্কে মাওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী উদযাপন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ¦দ্রষ্টা। কিন্তু স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এনেছেন, তারাই ভাসানীকে অবমূল্যালয়ণ করেছেন। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ বাস্তবায়িত হলে আজকে বাংলাদেশের এই চিত্র হতো না। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতো, গণতান্ত্রিক বাংলাদেশ হতো, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হতো। গত ১৭ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে অনুষ্ঠিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ৪৩তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ টিপু সুলতান এবং পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ আলী ইমাম শিকদার। আলোচক হিসাবে মঞ্চে উপবিষ্ট ছিলেন মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সাবেক সভাপতি দেওয়ান শামসুল আরেফিন, সংগঠনের প্রধান উপদেষ্টা আতিকুর রহমান সালু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সংগঠনের সহ সভাপতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাাবেক সহ সভাপতি প্রফেসর দেলোয়ার হোসেন, প্রবীন সাংবাদিক মনজুর আহমদ।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিল্পী বেবি নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি মোহাম্মদ হোসেন খান, কম্যুনিটি এক্টেভিস্ট ডা. মাসুদুর রহমান, লংআইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. শওকত আলী, কবি মাহবুব হাসান, যুক্তরাষ্ট্র বিএনপির সহ সভাপতি গিয়াস আহমেদ, সাংবাদিক মঈনুদ্দিন নাসের, ইমরান আনসারি, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির শিকষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি ফারুক আজম ও কাজী জহিরুল ইসলাম।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension