ভারত

তদন্ত করে দেয়া হচ্ছে পেঁয়াজ!

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পেঁয়াজ নিয়ে পাগলপ্রায় অবস্থা সারাদেশেই। পরিস্থিতি সুবিধার নয় প্রতিবেশী দেশটিরও। সেখানেও দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। বাংলাদেশের মতো ভারতেও সরকারিভাবে চলছে পেঁয়াজ বিক্রি।

জানা যায়, প্রত্যেককে সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ দেওয়া হচ্ছে ৩৫ টাকা কেজিতে। তবে বাড়িতে অনুষ্ঠান থাকলে তদন্ত করে বিশ্বাসযোগ্য প্রমাণ পেলেই দেয়া হচ্ছে সর্বোচ্চ ২৫ কেজি।

পেঁয়াজ কিনতে গিয়ে দেশটিতে ধাক্কাধাক্কি, মারামারি, এমনকি পাথর নিক্ষেপের ঘটনা পর্যন্ত ঘটেছে। একারণে প্রাণ বাঁচাতে অভিনব এক উপায় বের করেছেন বিহারের সরকারি পেঁয়াজ বিক্রেতারা। মাথায় হেলমেট পরে পেঁয়াজ বিক্রি করছেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যাপ্ত পুলিশ মোতায়েন না থাকায় শনিবার হেলমেট পরেই পেঁয়াজ বেচতে এসেছেন সরকারি বিক্রেতারা।

বিহার সরকারের কর্মকর্তা রোহিত কুমার জানান, সরকারিভাবে কম দামে পেঁয়াজ বিক্রির সময় পাথর নিক্ষেপ ও পদপিষ্টের ঘটনা ঘটেছে। সরকার কোথাও পুলিশ দেয়নি। তাই হেলমেট পরে নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করেছেন বিক্রেতারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension