প্রবাস

কমলগঞ্জ সোসাইটি কর্তৃক বিশ্ব যক্ষা দিবস পালন

রূপসী বাংলা ডেস্ক:নিউইয়র্ক-এ কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইন্ক কর্তৃক গত ২৪ শে মার্চ’২০১৮ বিশ্ব যক্ষা দিবস পালন করা হয়। জ্যাকসন হাইট্স-এর ৭৩ স্ট্রীটের ফুটপাতে প্রায় ৫০ জন অংশগ্রহনকারী হাতে হাত ধরে দাঁড়িয়ে এক হিউম্যান চেইন (মানববন্ধন) সৃষ্টি করে বিভিন্ন শ্লোগান যেমন বৃহত্তম রাজনৈতিক কমিটম্যান্ট জরুরী, যক্ষা একটা মরণব্যাধি, ফান্ড ফর বাংলাদেশ, যক্ষা রোগের সংখ্যার দিক থেকে বাংলাদেশের ৬ষ্ঠ স্থানে অবস্থান ইত্যাদি লেখা পোস্টার সকল অংশগ্রহনকারী প্রদর্শন করেন। কমলগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক জনাব মতি লাল দেব রায় বলেন, বাংলাদেশে প্রতি ১ লক্ষ জনসাধারণের মধ্যে প্রায় ২২৫ জন প্রতি বৎসর যক্ষা রোগে আক্রান্ত হন এবং মৃত্যবরণ করেন ৪৫ জন যক্ষা আক্রান্ত রোগী।


ব্রাকসহ ৪২টি এনজিও এবং সরকারের যৌথ উদ্যোগে বাংলাদেশে এ কর্মসূচীর বাস্তবায়ন চলছে। অনেক অবকাঠামো, হাসপাতাল ও বিশেষায়িত যক্ষা হাসপাতাল থাকা স্বত্বেও এ কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছেনা, তার কারণ অজানা। এখন এমডিআর রোগীর সংখ্যা অনেক।
সকল সংগঠন, সরকার এবং দাতা সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচীকে আরো গতিশীল করে এ রোগের বিস্তার রোধ করা এখন সময়ের দাবী। ৩ সপ্তাহের বেশী কাশি, রাত্রিকালীন জ্বর এবং ওজন কমে যাওয়া-এই তিনটি লক্ষন দেখা দিলেই, তাহাকে নিকটস্থ এনজিও বা সরকারী হাসপাতালের যক্ষা ক্লিনিকে যাবার জন্য তিনি উপদেশ দেন।
মানববন্ধনকে সমর্থন দিয়ে জ্যাকসন হাইট্স-এ অবস্থিত নট ফর প্রফিট সংগঠন গ্রীনটাচ-এর নির্বাহী পরিচালক ভিক্টর ইলাহী বক্তব্যে বলেন, এ দিনটি পালনের মধ্য দিয়ে সমাজের সকলকে এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই যে, কিভাবে এ রোগের প্রতিরোধ করা যায়, সেই বিষয়গুলো থেকে সকলকে সচেতন হবার আহ্বান জানিয়ে কমলগঞ্জ সোসাইটির উদ্যোগে ও গ্রীণটাচ-এর সমর্থনে যে কর্মসূচী বিশ্ব যক্ষা দিবসটি পালন করা হলো, তা আগামী দিনে আরো বিস্তৃত হবে এবং আগামীতে আরো যৌথভাবে এ ধরণের মহতী কর্মসূচী পালন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইন্ক-এর ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান জনাব নবেন্দু বিকাশ দত্ত বলেন, বাংলাদেশের চা শ্রমিকরা যক্ষা রোগে আক্রান্ত হচ্ছে অধিকহারে। তাই চা বাগানগুলোতে যক্ষা নিরাময়ের কর্মসূচী সঠিকভাবে বাস্তবায়নের জন্য কোম্পানীর ম্যানেজম্যান্টের সাথে আলোচনা করে প্রত্যেক চা বাগানে যক্ষার চিকিৎসা কর্মসূচী বাস্তবায়ন করা খুবই প্রয়োজন।


এই মানববন্ধন কর্মসূচীতে সমাজের বিভিন্ন শ্রেণীর পুরুষ-মহিলা ও ছাত্র/ছাত্রী সহ অনেকে অংশগ্রহন করেন।
এই দিনটির তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন মহিলা এক্টিভিস্ট মানসি সেন চৌধুরী, তিনি সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ করেন যে এ রোগ থেকে বাঁচার উপায় হচ্ছে নিজে সচেতন হওয়া এবং অপরকে এ রোগ কিভাবে ছড়ায় তা সম্পর্কে ধারণ দিতে হবে। আরো বক্তব্য রাখেন এনজিও কর্মী মল্লিকা রানী হালদার, আফসানা বেগম প্রমুখ।
সর্বশেষে রূপসী বাংলা টেলি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension